সর্বশেষ খবরঃ

শ্যামনগরে সনাতনী সম্প্রদায়ের নারীদের মানববন্ধন

শ্যামনগরে সনাতনী সম্প্রদায়ের নারীদের মানববন্ধন
শ্যামনগরে সনাতনী সম্প্রদায়ের নারীদের মানববন্ধন

এম কামরুজ্জামান( সাতক্ষীরা )জেলা প্রতিনিধি :: শ্যামনগরে সনাতনী সম্প্রদায়ের নারীরা অব্যাহত হুমকির মুখে মানববন্ধন করে জীবনসহ সহায় সম্পত্তির রক্ষার দাবি জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি )সকাল ১১টা থেকে উপজেলার চন্ডিপুর গ্রামের নারী নেত্রী প্রতিমা রানী হালদারের সভাপতিত্বে উপজেলা প্রেসক্লাব চত্ত্বরে প্রায় তিন শতাধিক নারী দুই ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধনে অংশ নেয়।

শ্যামনগরের সনাতনী সম্প্রদায়ের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন চন্ডিপুর গ্রামের হেনা রানী মন্ডল, সুশীলা রানী মন্ডল, সুমিত্রা রানী মন্ডল, সুধা রানী মন্ডল, পারুল মন্ডল প্রমুখ।

মানববন্ধনে অংশ নেওয়া নারীরা জানান গত ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দু’দিন আগে থেকে তিন/ চারজন বিএনপি নেতা তাদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দেয়। পৌর পুঁজা উদযাপন কমিটির উপদেষ্টা পরিতোষ মন্ডলসহ অপর কয়েকজন নেতৃত্বাস্থানীয় ব্যক্তির মাধ্যমে ঐসব বিএনপি নেতারা কেন্দ্রে না যাওয়ার পাশাপাশি তাদেরকে ধানের শীষে ভোট দিতে নিষেধ করে।

এঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উক্ত বিএনপির নেতারা নিজস্ব অনুসারী দিয়ে তাদেরকে নানাভাবে ক্ষয়ক্ষতির হুমকি দেয়।

বিষয়টি পুলিশকে জানিয়ে তারা থানায় সাধারণ ডায়েরী করার পর উক্ত বিএনপি নেতারা আরও ক্ষুব্ধ হয়ে উঠেছে। এমতাবস্থায় ঐসব ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিচারাধীন পরিতোষ মন্ডলের বসতভিটা দখলে নেয়ার পায়তারা শুরু করেছে। যার অংশ হিসেবে তাদের নির্দেশে ফজলুল হক, লিয়াকত আলী এবং শোকরসহ ১২/১৪ জন উঠতি বয়সী তরুন প্রতিনিয়ত উক্ত এলাকায় যেয়ে হুমকি-ধমকিসহ ভভীীত প্রদর্শন করে ত্রাস সৃষ্টি করেছে। অভিযোগ বিষয়ে অভিযুক্তদের সহিত যোগাযোগের চেষ্ঠা চালালেও সাক্ষাৎ না মেলায় তাদের বক্তব্য জানা যাইনী।

জীবনহানীসহ জমিজায়গা দখলের হুমকিও পাচ্ছেন বলেও মানববন্ধনে অংশ নেওয়া নারীরা অভিযোগ করেন। এমতাবস্তায় মানববন্ধনে অংশগ্রহনকারী নারীরা ভোট কেন্দ্রে যেতে নিষেধ করাসহ পরবর্তীতে তাদের লেলিয়ে দেয়া অনুসারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক ব্যবস্থা গ্রহনের মাধ্যমে পুর্ব পুরুষের জম্মস্থান বাংলাদেশে তাদের বসবাস নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রীর প্রতি আবেদন জানান।

আরো খবর

গৌরীপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
গৌরীপুরে ‘স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন ভারতীয় হাইকমিশনার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন নব নিযুক্ত ভারতীয় হাইকমিশনার
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত