সর্বশেষ খবরঃ

শীতলক্ষ্যায় গোসলে নেমে তলিয়ে যাওয়া কিশোরের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় পল্লী বিদ্যুতের কর্মকর্তা নিহত
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার :: গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায় মাহাবুব কাজী ( ১৭ ) নামে এক কিশোর।পরে তার মৃতদেহ উদ্ধার করেছে কাপাসিয়া থানা পুলিশ।

সোমবার ( ৫ জুন ) সন্ধ্যায় নদীতে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহাবুব উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দেইলগাঁও গ্রামের আলম কাজীর দ্বিতীয় ছেলে। সে স্থানীয় একটি চায়ের দোকানে কাজ করতো।

বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) এএইচএম লুৎফুল কবীর। ওসি জানান, স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে শীতলক্ষ্যা নদীর তারাগঞ্জ বাজারের পাশের নদীর ঘাটে গোসল করতে যায় মাহবুব। সাঁতার না জানার কারণে গোসল করতে নেমে নদীতে তলিয়ে যায়।পরে স্থানীয় লোকজন মিলে নদীতে খোঁজাখুঁজি করলে মৃত অবস্থায় তাকে খুঁজে পাওয়া যায়।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে