সর্বশেষ খবরঃ

শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে অস্ট্রেলিয়ায় আইন পাস

শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে অস্ট্রেলিয়ায় আইন পাস
ছবি সংগৃহীত

১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা আইন পাস করেছে অস্ট্রেলিয়া। পার্লামেন্টে বিতর্কের পরে বৃহস্পতিবার ( ২৮ নভেম্বর ) আইনটি পাস হয়।

আইনের আওতায় ইনস্টাগ্রাম-ফেসবুকসহ সব সোশ্যাল মিডিয়ায় অপ্রাপ্তবয়স্করা লগ ইন করতে পারবে না। যদি অপ্রাপ্তবয়স্কদের লগ ইন করতে বাধা না দেওয়া হয়, আইনের আওতায় সোশ্যাল মিডিয়াকে মিলিয়ন মিলিয়ন ডলার পর্যন্ত জরিমানা করা যাবে। এক বছরের মধ্যে এসব এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

‘সোশ্যাল মিডিয়া মিনিমাম এজ’ আইনটি পাসের আগে অস্ট্রেলিয়া সরকার জানায়, তারা তরুণদের উপর মানসিক স্বাস্থ্যের প্রভাব সম্পর্কে উদ্বিগ্ন। তাই সোশ্যাল মিডিয়ায় বয়সের সীমাবদ্ধতা আইন করার পরিকল্পনা করছে।

এর আগে ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে বাবা-মায়ের অনুমতি ছাড়া অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়ায় প্রবেশাধিকার সীমাবদ্ধ করতে আইন পাস হয়। তবে অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা সম্পূর্ণরূপে দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার সংসদীয় বছরের শেষ দিনে আইনটি পাস করানো মধ্য-বামপন্থী প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের জন্য একটি রাজনৈতিক বিজয়। তিনি ২০২৫ সালে নির্বাচনে যাচ্ছেন। যদিও এই নিষেধাজ্ঞা প্রাইভেসি অ্যাডভোকেট এবং কিছু শিশু অধিকার গোষ্ঠীর বিরোধিতার মুখোমুখি হয়েছিল। তবে সর্বশেষ জরিপ অনুসারে ৭৭ শতাংশ জনগোষ্ঠী এটি চেয়েছিল।

এদিকে, এই নিষেধাজ্ঞা অস্ট্রেলিয়ার প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই দেশের সম্পর্কের উপর চাপ সৃষ্টি করতে পারে। কেননা এক্স-এর মালিক মালিক ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব।

চলতি মাসে এক পোস্টে আইনটির সমালোচনা করে মাস্ক বলেছিলেন, এটি ‘সমস্ত অস্ট্রেলিয়ানদের ইন্টারনেটে অ্যাক্সেস নিয়ন্ত্রণের একটি ব্যাকডোর উপায়’ বলে মনে হচ্ছে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী