সর্বশেষ খবরঃ

শিক্ষা সনদ জালিয়াতি করে চাকুরী!অতঃপর আটকে গেলো বেতন

শিক্ষা সনদ জালিয়াতি করে চাকুরী!অতঃপর আটকে গেলো বেতন
শিক্ষক বদিউজ্জামান বাবু

স্টাফ রিপোর্টার :: যশোরের শার্শা উপজেলার শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক বদিউজ্জামান বাবুর বেতন ভাতা আটকে যাওয়ায় শিক্ষক নিয়োগকালীন জাল সনদ সরবারহের বিষয়টি খোলসা হয়েছে।এ নিয়ে শিক্ষাঙ্গনে নিন্দার ঝড় বইছে।

তৎকালীন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের দূর্নীতি না জ্ঞান ও ন্যায় দীক্ষার কারিগর শিক্ষকের জালিয়াতি এমন প্রশ্ন এখন জনমনে। যদিও অভিযুক্ত শিক্ষক বদিউজ্জামান মুঠোফোনে জাল সনদের বিষয়টি ভিত্তিহীন বললেও বেতন বন্ধ হওয়া বিষয়টি স্বীকার করেছেন।এমপিও ভূক্তির বিষয়টি দ্রুতই সমাধান হবে বলে তিনি আশ্বস্ত করেন।

এ সংক্রান্তে ব্যাপক খোঁজ খবর নিয়ে জানা যায়,বিগত ২০১০সালে শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের সার্কুলারে ইংরেজী শিক্ষকের ক্ষেত্রে অনার্স ও স্নাকোত্তর পাশে দ্বিতীয় বিভাগ চেয়ে শিক্ষক আহবান করা হয়। শিক্ষক বদিউজ্জামান অনার্সে যশোর এম এম কলেজ হতে তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েও জালজালিয়াতির আদলে বিদ্যালয় কর্তৃপক্ষকে চাহিদা মোতাবেক শিক্ষা সনদ সরবারহ করেন।

তৎকালীন সময়ের বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি অভিযুক্ত শিক্ষকের নিকট আত্নীয় হওয়ার সুবাধে কোন প্রকার যাচাই বাছাই ছাড়াই সকারী শিক্ষক পদে বদিউজ্জামান বাবু নিয়োগ পাই। ২০১৮ সালে বিদ্যালয় প্রতিষ্ঠানটি এমপিওভূক্তি হয় ও সে মোতাবেক শিক্ষকরা বেতন ভাতা তুলছেন।

এমপিওভূক্ত প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ নিতীমালার আলোকে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের কাগজপত্র চাওয়া হইলে শিক্ষক বদিউজ্জামানের শিক্ষা সনদের ত্রুটি পরিলক্ষীত হয়।

বিষয়টি জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান,এখনো পর্যন্ত এ সংক্রান্তে তার কাছে মন্ত্রাণালয়ের চিঠি আসেনী।তবে শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বদিউজ্জামানের শিক্ষা সনদের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠিত হয়ে তদন্ত হয়েছে বলে তিনি অবগত আছেন।

উল্লেখ্য আগে গভর্নিং বডি ও স্কুল ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষকেরা নিয়োগ পেতেন। কিন্তু ২০১৫ সাল হতে এমপিওভ’ক্ত শিক্ষকেরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ ) এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে নিয়োগ পান।এর ফলে স্বজনপ্রিতী বন্ধসহ বেশরি ভাগ শিক্ষকই এলাকার বাইরের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পাচ্ছে।

আরো খবর

দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল মামলার প্রধান আসামি গ্রেফতার
দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল মামলার প্রধান আসামি গ্রেফতার
গৌরীপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
গৌরীপুরে ‘স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন ভারতীয় হাইকমিশনার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন নব নিযুক্ত ভারতীয় হাইকমিশনার
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা