সর্বশেষ খবরঃ

শাহরুখ খানের চোখে সমস্যা দেখা দিয়েছে

শাহরুখ খানের চোখে সমস্যা দেখা দিয়েছে
অভিনেতা শাহরুখ খান

বলিউড বাদশা শাহরুখ খানের চোখে সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৫৮ বছর বয়সি এই অভিনেতা।

বলিউড হাঙ্গামাকে একটি সূত্র বলেন, ‘গতকাল মুম্বাইয়ের একটি হাসপাতালে চোখের চিকিৎসার জন্য গিয়েছিলেন শাহরুখ খান। কিন্তু পরিকল্পনা অনুযায়ী চিকিৎসা হয়নি।এখন মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করেছেন।

শাহরুখ খানের চোখে ঠিক কি সমস্যা হয়েছে,সে বিষয়ে কিছু জানাতে পারেননি সূত্রটি। পরে শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানির মুঠোফোনে কল ও মেসেজ পাঠায় বলিউড হাঙ্গামা। তবে এ বিষয়ে সাড়া দেননি পূজা।

কয়েক মাস আগে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন শাহরুখ খান। গত ২১ মে আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেখানে দুই দিন ভর্তি ছিলেন;পরে সুস্থ হয়ে বাসায় ফিরেন শাহরুখ।সুস্থ হওয়ার পর আইপিএল ফাইনালে অংশ নেন শাহরুখ। ইতিমধ্যে, লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের ৭৭ তম সংস্করণে এই অভিনেতাকে মর্যাদাপূর্ণ পার্দো আল্লা ক্যারিরা দিয়ে সম্মানিত করা হবে।

দীর্ঘ ৪ বছর পর ২০২৩ সালে রাজকীয়ভাবে বড় পর্দায় ফিরেন শাহরুখ খান। এ বছর তিনটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেন তিনি। এগুলো হলো— ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী