সর্বশেষ খবরঃ

শার্শায় বিজিবির অভিযানে ৮২পিস স্বর্ণেরবার উদ্ধার

শার্শায় বিজিবির অভিযানে ৮২পিস স্বর্ণেরবার উদ্ধার
শার্শায় বিজিবির অভিযানে ৮২পিস স্বর্ণেরবার উদ্ধার

শার্শা প্রতিনিধি :: যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ৮২পিস স্বর্ণেরবার উদ্ধার হয়েছে। তবে স্বর্ণ উদ্ধার হলেও মেহেদী (২৫) নামের স্বর্ণ পাচারকারী দৌড়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।পলাতক মেহেদী পুটখালী গ্রামের আব্দুল করিমের ছেলে।

বৃহষ্পতিবার ( ১৭ নভেম্বর ) ২১বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা সীমান্তের পাঁচভূলোট গ্রামে অভিযান চালিয়ে ঐ স্বর্ণের চালানটি জব্দ করেন।বিজিবির অভিযানে উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯.৫৫৮ কেজি ও বাজার মূল্য৬,৮০,২০,০০০/- ( ছয় কোটি আশি লক্ষ বিশ হাজার ) টাকা।

বিজিবি সূত্রে জানা যায়,খুলনা ব্যাটালিয়ন ( ২১ বিজিবি )-এর অধিনায়কের দিকনির্দেশনায় অধীনস্থ পাঁচভূলাট বিওপির হাবিলদার মোঃ মালেক গাজীর নেতৃত্বে বিজিবি’র একটি টহলদল পাঁচভূলাট গ্রামস্থ রহমতপুর ইট ভাটা সংলগ্ন কাঁচা রাস্তার ওপর গোপনে অবস্থান নেয়।

এমন সময় বিজিবি টহলদল মোটর সাইকেলযোগে আসা মেহেদী নামক লোকটির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে থামতে বলে। সে না থেমে আরও দ্রুত গতিতে মোটর চালিয়ে পালাবার চেষ্টা করে।

বিজিবি টহলদল বাঁশের লাঠি দিয়ে তাকে থামানোর চেষ্টা করলে বাঁশে প্রতিহত হয়ে লোকটি মোটরসাইকেল হতে ছিটকে পড়ে এবং তার সাথে থাকা একটি ব্যাগ রাস্তার পার্শ্বে পড়ে যায়।

বিজিবি টহলদল ব্যাগটি উদ্ধার করে এবং লোকটিকে ধরার জন্য পিছনে ধাওয়া করলে সে দৌড়ে গ্রামের মধ্যে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল ব্যাগটি তল্লাশি করে ৯.৫৫৮ কেজি ওজনের মোট ৮২ পিস স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়।এছাড়া স্বর্ণ পাচারে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করে।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে