সর্বশেষ খবরঃ

শার্শায় বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

শার্শায় বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক
শার্শায় বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শার গোগা সীমান্তে ৯ পিস স্বর্ণেরবারসহ কওসার আলী (৫০) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি ) সদস্যরা।

শনিবার ( ২৯ অক্টোবর ) রাতে গোগা গাজী পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কওসার আলী একই উপজেলা দাউদ খালী গ্রামের মৃতঃ আব্দুল করিমের ছেলে।

২১বিজিবির উপ-অধিনায়ক মেজর ফরিদ আহম্মেদ জানান, স্বর্ণ পাচারের গোপন খবরে, গোগা সীমান্তের গাজী পাড়া পাকা রাস্তার উপর বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে একটি মোটরসাইকেলকে গতিরোধ করে।

পরে মোটরসাইকেলের তল্লাশি চালিয়ে ইঞ্জিন কাভারের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯ পিচ স্বর্ণের বার উদ্ধার সহ তাকে আটক করে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১কেজি ৫১ গ্রাম ও জব্দকৃত স্বর্ণের সিজার মূল্য ৭২ লক্ষ ২০ হাজার টাকা।

আটককৃতের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক স্বর্ণসহ আসামীকে থানায় সোপর্দ করা হয়েছে বলে আরো জানা গেছে।

আরো খবর

গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া