সর্বশেষ খবরঃ

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন

স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার:: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শার্শা উপজেলার কাশিপুর গ্রামে শায়িত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার( ২৬ মার্চ ) একাধিক কর্মসূচির মধ্য দিয়ে এই শ্রেষ্ঠ সন্তানের বীরত্বগাঁথা স্মরণ করা হয়।এদিন সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিতে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার( সহকারী পরিচালক ) সোহেল আল মুজাহিদসহ ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা।এরপর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ,ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কর্মসূচি নিয়ে গণমাধ্যমকর্মীদের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ ও চিরস্মরণীয় করে রাখতে প্রতিবছরের ন্যায় এবারও যথাযথ মর্যাদায় নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

এছাড়াও সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের পক্ষ হতে নূর মোহাম্মদ শেখের সমাধিতে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩