
শার্শা প্রতিনিধি :: যশোরের শার্শা উপজেলার বারিপোতা গ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আল আমিন (৩৭)নামের এক পল্লী চিকিৎসক নিহত হয়েছে। নিহত ডাক্তার একই উপজেলার নাভারন গাতিপাড়া এলাকার রফিকুলের ছেলে।
বৃহষ্পতিবার ( ১৯ ফেব্রুয়ারী ) রাত ৯.৩০মিনিটে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর পরই স্থানীয় পুলিশ প্রশাসনসহ একাধিক প্রশাসনিক টিম ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত হত্যা রহস্য উদঘাটন হয়নী।
স্থানীয়রা জানান, আলামিন এলাকায় গরীবের চিকিৎসক বলে পরিচিত।গতকাল রাতে তারাবীর নামাজ পড়ে মসজিদ হতে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালিয়ে মর্মান্তিক ভাবে কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মারুফ হাসান বলেন স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহসহ মরদেহ উদ্ধার করেছেন। মরদেহ পোস্টমডেমের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতিসহ হত্যাকান্ডের রহস্য উদঘাটনের জন্য কাজ করছে পুলিশ।