সর্বশেষ খবরঃ

যশোরে তেল নেওয়ার সময় মোটরসাইকেলে অগ্নিকাণ্ড

যশোরে তেল নেওয়ার সময় মোটরসাইকেলে অগ্নিকাণ্ড
যশোরে তেল নেওয়ার সময় মোটরসাইকেলে অগ্নিকাণ্ড

জেমস আব্দুর রহিম রানা :: যশোর শহরের ব্যস্ত ধর্মতলা এলাকায় একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়ার সময় আকস্মিক অগ্নিকাণ্ডে একটি মোটরসাইকেল সম্পূর্ণরূপে পুড়ে গেছে। বৃহস্পতিবার( ৯ এপ্রিল )বিকেল সাড়ে ৩টার দিকে ধর্মতলার মেসার্স সোনালী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটির চালক আব্দুল মান্নান যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা আব্দুল আজিজের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়,ব্যক্তিগত কাজে শহরে এসে বিকেলে বাড়ি ফেরার পথে তিনি উক্ত ফিলিং স্টেশনে জ্বালানি নিতে যান। লাইনে দাঁড়িয়ে ৪৫০ টাকার তেল নেওয়ার সময় অসাবধানতাবশত তেল ‘ওভারফ্লো’ হয়ে মোটরসাইকেলের ইঞ্জিনের ওপর  পড়ে। গাড়ি স্টার্টের মুহূর্তেই ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায় ও তা দাউদাউ করে জ্বলতে শুরু করে।

খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। পরে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন সম্পূর্ণরূপে নির্বাপণ করেন ও পরিস্থিতি নিরাপদ ঘোষণা করেন।

আরো খবর

শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন ভারতীয় হাইকমিশনার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন নব নিযুক্ত ভারতীয় হাইকমিশনার
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
নার্সদের পোশাকে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা
নার্সদের পোশাকে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা
বেনাপোল স্থলবন্দরে কর্মবিরতির ঘোষণা দিলো শ্রমিকরা
বেনাপোল স্থলবন্দরে কর্মবিরতির ঘোষণা দিলো শ্রমিকরা
পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা