সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে শিশু যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার

খাগড়াছড়িতে  শিশু যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার
প্রতিকী ছবি

খোকন বিকাশ ত্রিপুরা ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সাড়ে তিন বছর বয়সী এক কন্যাশিশুর ওপর যৌন নিপীড়নের অভিযোগে মোঃ সাব্বির ( ১৮ ) সামের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়,গত বুধবার( ৮এপ্রিল ) বিকেলে উপজেলার জিয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবক  একই এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি পাশ্ববর্তী ফটিকছড়ি উপজেলায় একটি ফলের দোকানে কাজ করতেন।

ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, ঘটনার দিন বিকেলে কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে অভিযুক্ত শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুটির মা বিষয়টি টের পেয়ে দ্রুত সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন।

পরিবারের অভিযোগ,ঘটনার পর থানায় মামলা করতে গেলে শুরুতে তারা নানা ধরনের হয়রানির শিকার হন এবং মামলা নিতে বিলম্ব করা হয়। পাশাপাশি একটি প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়েছে বলেও তারা আরো জানান।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুমেন চাকমা জানান, ভুক্তভোগী শিশুটি হাসপাতালে ভর্তি রয়েছে। একটি মেডিকেল বোর্ড গঠন করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে পরবর্তী চিকিৎসা প্রদান করা হবে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ মাসুদ পারভেজ বলেন, “ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় মামলা গ্রহণ করা হয়। শনিবার দুপুরে তিনটহরী এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো খবর

নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন ভারতীয় হাইকমিশনার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন নব নিযুক্ত ভারতীয় হাইকমিশনার
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
নার্সদের পোশাকে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা
নার্সদের পোশাকে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা