সর্বশেষ খবরঃ

লক্ষীপুরের কৃষক হত্যা মামলায় আদালতে ৫ জনের মৃত্যুদণ্ড

লক্ষীপুরের কৃষক হত্যা মামলায় আদালতে ৫ জনের মৃত্যুদণ্ড
লক্ষীপুরের কৃষক হত্যা মামলায় আদালতে ৫ জনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার :: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের জমি নিয়ে বিরোধের জেরে আলী আকবর নামের এক কৃষককে কুপিয়ে হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া তিনজনকে খালাস দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মোঃ জসিম (২৮), সফিকুর রহমান (৩৫), রুবেল হোসেন (৩০), নূর মিয়া ব্যাপারী (৪৫) ও তৌহিদুর রহমান (৪০) ও যাবজ্জীবন প্রাপ্তরা হলেন- জুয়েল, মোক্তার হোসেন এবং রাহেলা বেগম।

আজ বুধবার ( ১৬ ফেব্রুয়ারি ) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ মহিবুল এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন।

২০২৮ সালের ৭ সেপ্টেম্বর উপজেলায় চরবংশী ইউনিয়নের বাজার এলাকায় জমি নিয়ে বিরোধে আলী আকবর কারি ( ৮৫ ) নামে এক বৃদ্ধ কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ নূরুল ইসলাম প্রকাশ নূর মিয়া পক্ষের লোকেরা।

নিহত আলী আকবর কারি চরবংশী গ্রামের মৃত আসাদ উল্যার ছেলে। ঘটনায় নিহতের মেয়ে আমেনা আক্তার বাদী হয়ে রায়পুর থানায় একটি হত্যা মামলা কারণে।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩