সর্বশেষ খবরঃ

র‌্যাবের হাতে বিল্লাল হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

র‌্যাবের হাতে বিল্লাল হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
র‌্যাবের হাতে বিল্লাল হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

যশোর প্রতিনিধি :: যশোরের চাঞ্চল্যকর বিল্লাল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুর রাজ্জাক (বাবু)কে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা।

সোমবার ( ২৯আগস্ট ) রুপসা থানা এলাকায় র‌্যাব-৬ এর সদর কোম্পানী খুলনার একটি আভিযানিক দল অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ঐ পলাতক আসামীকে গ্রেফতার করেন।

র‌্যাবের দেওয়া এক বিজ্ঞপ্তি হতে জানা যায়,গত ১মার্চ২০০০ইং সালে যশোর শহরের কোকো হোটেলের একটি রুমে আসামীরা বিল্লাল হোসেনকে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাই নুরুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীসময়ে ২০১৫ সালের ৮ অক্টোবর বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল এর বিজ্ঞ বিচারক আসামী আব্দুর রাজ্জাক বাবুকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন।

সাজা ঘোষণার পর হতেই সে পলাতক ছিলো। র‌্যাবের একটি আভিযানিক দল আসামীকে গ্রেফতারের লক্ষ্যে দীর্ঘদীন যাবৎ গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে ও সে মোতাবেক খুলনা জেলার রুপসা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে রুপসা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রীয়াধীন রয়েছে বলে আরো জানা গেছে।

আরো খবর

নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাগড়াছড়িতে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
খাগড়াছড়িতে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
শ্যামনগরে বেশি দামে সার বিক্রয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
শ্যামনগরে বেশি দামে সার বিক্রয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
ডিবি পুলিশের অভিযানে যশোরে  ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
ডিবি পুলিশের অভিযানে যশোরে  ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার