সর্বশেষ খবরঃ

রাজধানীর বিভিন্ন এলাকায় মধ্যরাতে ডাকাতি কালে ডাকাত সদস্য আটক

রাজধানীর বিভিন্ন এলাকায় মধ্যরাতে ডাকাতি কালে ডাকাত সদস্য আটক
ছবি সংগৃহীত

পুলিশের অনুপস্থিতির সুযোগে গত দুই রাত ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। ডাকাতির খবরে আতঙ্কগ্রস্থ পুরো রাজধানীবাসী। রাজধানীর বিভিন্ন এলাকায় নিজস্ব টিম গঠন করে পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রয়োজনে সেনাবাহিনীকেও খবর দেওয়া হচ্ছে।

বুধবার ( ৭ আগস্ট ) দিনগত রাত সাড়ে ১২টা থেকে রাজধানীর মোহাম্মদপুর,নবোদয় হাউজিং,বসিলা, মানিকদি, কালশী, ইসিবি চত্ত্বর, ধানমন্ডি ও উত্তরা এলাকায় ডাকাতির খবর পাওয়া যায়।এসব এলাকায় মসজিদে মাইকিং হচ্ছে, সবাইকে সতর্ক করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানায়, ডাকাত দল এলাকায় প্রবেশ করে ডাকাতি করছিল। এমন সময় সেনাবাহিনীর দেওয়া জরুরি নম্বরে ফোন করলে তারা এসে পুরো এলাকায় নিয়ন্ত্রণে নেয়। এরপর বেশ কয়েকজন ডাকাত চক্রের সদস্যকে আটক করে সেনাবাহিনী।

এরই মধ্যে বেশকিছু ডাকাতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, ডাকাত দলের সদস্যদের ধরে বেধে রেখেছে এলাকাবাসী। ইসিবি চত্বরে দুজনকে ও মোহাম্মদেরের বসিলায় কয়েকজনকে গণপিটুনি দিয়ে বেধে রেখেছে এলাকাবাসী।

বসিলার বাসিন্দা অনির্বাণ বিশ্বাস জানান, রাত সোয়া ১২টার দিকে লুটপাট করতে বিভিন্ন দিক থেকে এলাকায় ঢুকে ডাকাতরা। এসময় এলাকাবাসী লাঠি হাতে রাস্তায় নেমে আসেন। মসজিদ থেকে মাইকিং করে সতর্ক করা হয়।

এদিকে বুধবার (৭ আগস্ট ) আইএসপিআর থেকে জানানো হয়েছে,বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।

যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

আরো খবর

গৌরীপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
গৌরীপুরে ‘স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন ভারতীয় হাইকমিশনার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন নব নিযুক্ত ভারতীয় হাইকমিশনার
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত