সর্বশেষ খবরঃ

রসুন খাওয়ার যত উপকারীতা

রসুন খাওয়ার যত উপকারীতা
রসুন খাওয়ার যত উপকারীতা

রসুন হল পিঁয়াজ জাতীয় একটি ঝাঁঝালো সবজি যা রান্নার মশলা ও ভেষজ ওষুধ হিসাবে ব্যবহৃত হয়।দৈনন্দিন খাবারে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উপাদান হল রসুন। সব ধরনের তরকারিতে স্বাদ বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় রসুন।

এই রসুনে রয়েছে অনেক পুষ্টিগুণ। ঔষধিগুণে সমৃদ্ধ এ উপাদানটি প্রাচীনযুগে ওষুধ হিসেবে ব্যবহার করা হতো।পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় রসুনকে সুপারফুডের অন্তর্ভুক্ত করা হয়েছে।

রসুনের মধ্যে শরীরের জন্য উপকারী থায়ামিন ( ভিটামিন বি১ ), নায়াসিন ( ভিটামিন বি৩), রিবোফ্লাবিন  (ভিটামিন বি২), প্যান্টোথ্যানিক অ্যাসিড ( ভিটামিন বি৫), ভিটামিন বি৬, ফোলেট ( ভিটামিন বি৯), সালফার কম্পাউন্ড ও সেলেনিয়াম ইত্যাদি উপাদান রয়েছে।

সর্দি-কাশি সমস্যার সমাধান

সর্দি-কাশি সমস্যার কবলে পড়লে কথায় কথায় ওষুধ খাওয়া উচিত হবে না। বরং চেষ্টা করুন রসুনের মতো একটি উপকারী ভেষজ সেবন করার। এই ভেষজতে এমন কিছু অ্যান্টিইনফ্লেমেটরি উপাদানের খোঁজ মেলে যা সর্দি-কাশির প্রকোপ কমানোর কাজে সিদ্ধহস্ত।

এমনকী এই ফলে মজুত একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট বুকে এবং মাথায় জমে থাকা কফ দেহের বাইরে বের করে দিতেও পারে। তাই তো আয়ুর্বেদ বিশেষজ্ঞরা সর্দি-কাশিতে ভুক্তভোগীদের নিয়মিত এই ভেষজ সেবন করার পরামর্শ দেন।

হার্ট থাকবে সুস্থ-সবল​

রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়লে হার্ট অ্যাটাকের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে বৈকি! তাই হৃদরোগের বিপদ এড়িয়ে চলতে চাইলে আপনাকে যেন তেন প্রকারেণ কোলেস্টেরলকে বশে আনতে হবে।

আর সেই কাজে আপনাকে যোগ্য সঙ্গত দিতে পারে রসুন। তাই হাইপার লিপিডিমিয়ায় ভুক্তভোগীরা ঝটপট এই ভেষজের সঙ্গে সন্ধি করে নিন।

উড়ে যাবে পেটের সমস্যা

নিয়মিত পেটের সমস্যায় ভুক্তভোগী মানুষের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু তারপরও তাঁরা এর থেকে চিরতরে মুক্তির রাস্তা খুঁজে পান না। যদিও ভালো খবর হল, প্রায়দিন রসুন খেলেই কিন্তু অনায়াসে এই সমস্যাকে বাগে আনতে পারবেন। তাই যাঁরা অহরহ গ্যাস-অ্যাসিডিটির ফাঁদে পড়ে কষ্ট পান, তাঁরা ঝটপট কাঁচা রসুন সেবন করুন।

ঠান্ডা লাগলে রোজ সকালে উঠে এক থেকে দুই কোয়া রসুন চিবিয়ে খেয়ে নিন। আর যাঁরা এই ভেষজ চিবিয়ে খেতে পারবেন না, তাঁরা সমপরিমাণ রসুন পানি দিয়ে গিলে নিন। ব্যস,তাতেই হবে কেল্লাফতে।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩