সর্বশেষ খবরঃ

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় দুই শিশু সন্তানসহ বাংলাদেশীর মৃত্যু

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় দুই শিশু সন্তানসহ এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত প্রবাসীর স্ত্রী। শুক্রবার স্থানীয় সময় বিকেলে দেশটির লেস্টার সিটির হিংলি এলাকায় লরির ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আলমগীর হোসেন সাজু, তার দুই সন্তান জাকির হোসেন ও মাইরা হোসেন। তাদের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কল্যাণপুর গ্রামে।

যুক্তরাজ্যের গণমাধ্যম জানায়,আলমগীর হোসেন সাজু সপরিবারে একদিনের সফরে বার্মিংহাম থেকে লেস্টারে গিয়েছিলেন। ফেরার পথে তাদের বিএমডব্লিউ কারটিকে একটি লরি ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই সাজু ও তার ছেলে জাকির নিহত হন।

হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় মাইরা হোসেনের।এছাড়া ঐ প্রবাসীর স্ত্রী সেখানকার একটি হাসপাতালের আইসিইউতে রয়েছেন। নিহতরা বার্মিংহাম শহরের নিকটবর্তী ওয়ালসালের প্লেক শেরিডান স্ট্রিটের বাসিন্দা।

তথ্য সূত্র: পিএনএস ২৪।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন

সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি

শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক

শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত

শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী