সর্বশেষ খবরঃ

যশোরের বাঘারপাড়ায় ১৪৪ ধারা জারি

যশোরের বাঘারপাড়ায় ১৪৪ ধারা জারি
যশোরের বাঘারপাড়ায় ১৪৪ ধারা জারি

জেমস আব্দুর রহিম রানা :: যশোরের বাঘারপাড়া পৌর সদরে বিএনপির দুই পক্ষের ঘোষিত পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে সম্ভাব্য উত্তেজনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ আদেশ কার্যকর ছিল বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, পৌরসভার স্বর্ণপট্টি মোড় থেকে চৌরাস্তা এবং তৎসংলগ্ন এলাকা, পাশাপাশি উপজেলা মোড় ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে সকল প্রকার সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত ও মাইক ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে,একই স্থানে ও কাছাকাছি সময়ে বিএনপির দুটি পক্ষ পৃথকভাবে সমাবেশের ঘোষণা দেওয়ায় স্থানীয়ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমেও কর্মসূচি ঘিরে বিভিন্ন বক্তব্য ও পাল্টা-বক্তব্য প্রকাশিত হওয়ায় সংঘাতের আশঙ্কা আরও জোরালো হয়। জননিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইউএনও ভূপালী সরকার বলেন,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই নির্দিষ্ট সময়ের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। তিনি জানান, পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সময়ে প্রয়োজন হলে প্রশাসন আরও সিদ্ধান্ত নেবে।

পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পুরো পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। থানা পুলিশের পাশাপাশি জেলা পুলিশের সদস্যরাও টহলে অংশ নেন। গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে চেকপোস্ট বসানো হয় এবং সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি চালানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখে।

আরো খবর

যশোরের বাঘারপাড়ায় ১৪৪ ধারা জারি
যশোরের বাঘারপাড়ায় ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে যাকাত সেমিনার ও চেক বিতরণ
খাগড়াছড়িতে যাকাত সেমিনার ও চেক বিতরণ
শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান 
শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান 
নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে বাবা ও ছেলেসহ নিহত ৪
নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে বাবা ও ছেলেসহ নিহত ৫
কেশবপুরে সরকারী কর্মকর্তাদের সঙ্গে এমপি মোক্তার আলীর মতবিনিময়
কেশবপুরে সরকারী কর্মকর্তাদের সঙ্গে এমপি মোক্তার আলীর মতবিনিময়
নড়াইলে সাইবার সুরক্ষা আইনে মামলায় কারাগারে যুবক
নড়াইলে সাইবার সুরক্ষা আইনে মামলায় কারাগারে যুবক
খাগড়াছড়িতে বিশ্ব চিন্তা দিবস উদযাপন
খাগড়াছড়িতে বিশ্ব চিন্তা দিবস উদযাপন
দিনাজপুর বাস টার্মিনালকে আধুনিক টার্মিনালে রুপান্তর করা হবেঃ সৈয়দ জাহাঙ্গীর আলম
দিনাজপুর বাস টার্মিনালকে আধুনিক টার্মিনালে রুপান্তর করা হবেঃ সৈয়দ জাহাঙ্গীর আলম