সর্বশেষ খবরঃ

যশোরে ২৪ নভেম্বর প্রধানমন্ত্রীর জনসভা

যশোরে ২৪ নভেম্বর প্রধানমন্ত্রীর জনসভা
প্রধানমন্ত্রীর ছবি (সংগৃহীত)

আগামী ২৪ নভেম্বর আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরে আসছেন।পাঁচ বছর পর জনসভায় ভাষণ দিবেন তিনি ।এর আগে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর যশোর ঈদগাহ ময়দানে জনসভায় ভাষণ দিয়েছিলেন শেখ হাসিনা।

এদিকে প্রধানমন্ত্রীর জনসভাকে মহাসমাবেশে রূপ দিতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে যশোর আওয়ামী লীগ। প্রস্তুতির অংশ হিসেবে ৭ নভেম্বর বিকেল ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে সাবেক বৃহত্তর যশোর জেলা ( যশোর, নড়াইল, ঝিনাইদহ ও মাগুরা ) আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন,২৪ নভেম্বর আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরে জনসভা করবেন। এদিন যশোরে জনস্রোতে রূপ নেবে। এজন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আওয়ামী লীগ সংশ্লিষ্ট সূত্র জানায়, সর্বশেষ ২০১৭ সালের ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরে জনসভায় ভাষণ দেন। সরকারের বিগত মেয়াদে সেটিই ছিল এ জেলার একমাত্র জনসভা। এরপর নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময়ে করোনা পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জেলায় আর কোনো জনসভা করতে পারেননি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতিটি পাড়ায় ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার-ফেস্টুন আর দৃষ্টিকাড়া তোরণ নির্মাণের মাধ্যমে যশোর শহরকে উৎসবে পরিণত করা হচ্ছে।

আরো খবর

চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা