
যশোর প্রতিনিধি :: যশোরে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির অভিযানে ২টি স্বর্ণেরবারসহ আলামিন( ৩২) নামের এক পাচারকারী আটক হয়েছে। সে যশোর জেলার শার্শাথানাধীন ছোট নিজামপুর গ্রামের অলিয়ার রহমানের ছেলে।
বৃহষ্পতিবার ( ৯ এপ্রিল ) বিকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল যশোর মাগুরা সড়কে অভিযান চালিয়ে ঐ পাচারকারীকে আটক করে। উদ্ধারকৃত স্বর্ণবারের ওজন ২৪০.৬০গ্রাম এবং বাজার মূল্য ৪৫লাখ ১৪ হাজার৪শত টাকা।
যশোর ৪৯ বিজিবির দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃত ব্যাক্তি তাহার কোমরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ঢাকার সায়েদাবাদ এলাকা হতে সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে বহণ করছিলো।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিজিবির অভিযানে স্বর্ণবার উদ্ধারসহ আটকের সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃতের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক আসামী যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।