সর্বশেষ খবরঃ

যশোরে ডিবি পুলিশের অভিযানে ২৫মামলায় সাজাভুক্ত পলাতক আসামী গ্রেফতার

যশোরে ডিবি পুলিশের অভিযানে ২৫মামলায় সাজাভুক্ত পলাতক আসামী গ্রেফতার
যশোরে ডিবি পুলিশের অভিযানে ২৫মামলায় সাজাভুক্ত পলাতক আসামী গ্রেফতার

যশোর প্রতিনিধি :: যশোরে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ৪১টি মামলার মধ্য ২৫মামলায় সাজা প্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি দেলোয়ার হাসান( ৪৫)গ্রেফতার হয়েছে। সে যশোর জেলার কতোয়ালী মডেল থানাধীন ছাতিয়ানতলা গ্রামের জয়নাল আবেদীন দফাদারের ছেলে।

বৃহষ্পতিবার( ১০ এপ্রিল )গাজীপুর জেলার কালিয়াকৈর থানার পৌর এলাকাধীন একটি ভাড়া বাসা হতে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

ডিবি পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,ডিবি পুলিশের এস আই আবু হাসানের নেতৃত্বে সজ্ঞীয় অফিসার ফোর্স সহায়তায় ২৫ মামলায় সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়নাভুক্ত পলাতক আসামি ও অর্থ প্রতারক দেলোয়ারকে গ্রেফতার করা হয়। তিনি ঐ এলাকায় নিজের প্রকৃত নাম গোপন করে তুহিন নামে আত্নগোপনে ছিলেন। আসামি দেলোয়ার একটি ব্যাংকের ম্যানেজার হিসাবে চাকরিরত অবস্থায় অর্থ প্রতারণার দায়ে ২০১৩ সালে ঐ প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হয়।

তার বিরুদ্ধে আদালতে অর্থ প্রতারণার একাধিক মামলা চলমান রয়েছে।গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

আরো খবর

বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২