সর্বশেষ খবরঃ

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

এস.এম. সাইফুল ইসলাম কবির :: “ শিক্ষকের কন্ঠস্বর,শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার ” বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪। দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১০টার দিকে অনুষ্ঠিত র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা। পরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

দিবসটির প্রতিপাদ্য ‘শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার’ এ বিষয়ের ওপর অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ ছবির আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, মোরেলগঞ্জ লতিফিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ ডঃ মোঃ রুহুল আমিন খান, উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল ও জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন।বিএনপি নেতা মোঃ গিয়াস উদ্দিন তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ বাকি বিল্লাহ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিপন চন্দ্র দাস।

অন্যান্যের মধ্যে আলোচনা করেনঅধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, অধ্যক্ষ আব্দুল আলীম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, প্রধান শিক্ষক মো. ইউনুস আলী আকন, মোঃ বেলায়েত হোসেন সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেন, মোঃ নুরুজ্জামান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ, রেহানা রিয়া, এবাতেদায়ী মাদ্রাসার শিক্ষক নেতা আবুল আলা শরীফ প্রমুখ।

আলোচনা শেষে শিক্ষক সমাজ,দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তরা বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে। এটা এখন শিক্ষকদের একটি ন্যায্য দাবি । শিক্ষকদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী