সর্বশেষ খবরঃ

মেসি-এমবাপের গোলে পিএসজির জয়

মেসি-এমবাপের গোলে পিএসজির জয়
মেসি-এমবাপের গোলে পিএসজির জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে প্যারিস সেন্ত জার্মেই ( পিএসজি )। তারা ৪-১ গোলে হারিয়েছে ক্লাব বুর্গেকে। এমন জয়ে দুটি করে গোল করেছেন লিওনেল মেসি ও কালিয়ান এমবাপে।

ইউরোপা লিগে খেলা নিশ্চিত করতে হলে পিএজির বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বুর্গের। কিন্তু ঘরের মাঠে তাদের সামান্যতম সুযোগ দেয়নি পিএসজি।

কালিয়ান এমবাপে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করে এগিয়ে নেন দলকে। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ৩০ গোল করার নজির গড়েন ফঁরাসি এই স্ট্রাইকার। ৭ মিনিটের মাথায় নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। তাতে পিএসজি এগিয়ে যায় ২-০ গোলে।

এই জয়ে ৬ ম্যাচ থেকে ১১ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের রানার্স-আপ হয়েছে পিএসজি। শেষ ম্যাচে লাইপজিগের কাছে হেরেও ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার সিটি। দুটি দলেরই অবশ্য আগেই নকআউট পর্ব নিশ্চিত হয়েছে। ৩৮ মিনিটে লিওনেল মেসি তার প্রথম গোলের দেখা পান। তাতে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।

বিরতির পর ৬৮ মিনিটে বুর্গের ম্যাটস রিটস গোল করে ব্যবধান কমান। কিন্তু ৭৬ মিনিটে মেসি পেনাল্টি থেকে তার জোড়া গোল পূর্ণ করে পিএসজিকে ৪-১ ব্যবধানের জয় উপহার দেন।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩