সর্বশেষ খবরঃ

মুক্তি পেল সংগীতশিল্পী রিংকুর ‘জোছনা বিলাস’

মুক্তি পেল সংগীতশিল্পী রিংকুর ‘জোছনা বিলাস’
সংগৃহীত

অবশেষে মুক্তি পেল রিংকুর নতুন গান ‘জোছনা বিলাস’। দেড় দশকের বেশি সময় ধরে বাউল, মরমি ও সুফি ঘরানার গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন সংগীতশিল্পী রিংকু। কিন্তু দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন তিনি।

সোমবার ( ১০ জুন ) বিকাল ৫টার দিকে মিডিয়া ভয়েসের ব্যানারে মুক্তি পায় ‘জোছনা বিলাস’ গানটি। গানটির কাহিনী, সংলাপ ও পরিচালনায় ছিলেন এ আর রাজ। সংগীতায়োজনে মুশফিক লিটু।

নতুন গান নিয়ে রিংকু বলেন, এতদিন পর আমার ভক্ত-শ্রোতাসহ সারাদেশের মানুষের জন্য এই গানটা আজ উন্মুক্ত করলাম। আমার এই অবস্থায় গানটি রিলিজ করতে যারা পাশে ছিলেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। নতুন এই গানটি আমার শ্রোতাভক্তদের হৃদয় জয় করবে বলে আমি আশাবাদী।

এ আর রাজ বলেন,গানটা দীর্ঘ পাঁচ বছর ধরে রিংকু ভাইয়ের অপেক্ষায় ছিল। তিনি তো অসুস্থ ছিলেন। প্রত্যাশা ছিল তিনি সুস্থ হয়ে ফিরে আসলে পরে গানটা আরও সুন্দর করে করব। কিন্তু সেই সৌভাগ্য হলো না। তার অসুস্থতার মাঝেই গানটা করে ফেলতে হয়েছে আমাদের। সবাই দোয়া করবেন। গানটা শুনে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন।

গানটির সহকারী পরিচালক উৎসব ও এস কে হৃদয়। অভিনয় করেছেন সুরাইয়া নীল, নয়ন কারকুন, ঝোটন, পার্থ, নাজমুল,উত্তম অধিকারী, বাদল, এস কে হৃদয়, উৎসব, মুস্তাফিজসহ অন্যান্য শিল্পীরা। ক্যামেরায় ছিলেন এস এম কারীম ও প্রধান সহকারী শাকিল।

উল্লেখ্য পরপর চারবার স্ট্রোক করেছেন এই ক্লোজআপ তারকা। সর্বশেষ ২০২০ সালে দুবার স্ট্রোক হওয়ায় শরীরের বাঁ-পাশ অবশ হয়ে গেছে তার। এরপর থেকেই গান থেকে দূরে রয়েছেন রিংকু।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার