সর্বশেষ খবরঃ

মানব পাচার কাজে জড়িত ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব

মানব পাচার কাজে জড়িত ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব
মানব পাচার কাজে জড়িত ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব

স্টাফ রিপোর্টার :: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৬ এর যশোর ক্যাম্পের সদস্যরা অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের ভারতে পাচার পূর্বক মোটা অংকের টাকায় বিক্রয় করা চক্রের ৩সদস্যকে গ্রেফতার করেছে।

শুক্রবার ( ২৪ ফেব্রুয়ারী ) গোপন সংবাদে র‌্যাব সদস্যরা যশোর ও খুলনা এলাকায় অভিযান চালিয়ে ঐ তিন পাচাকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো নড়াইল জেলার কালিয়াথানা এলাকার বাসিন্দা আলী হোসেন (২০), মোঃ আল আমিন (১৯) ও খুলনা জেলার কুলসুম বেগম (৪৫)।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মানবপাচারকাজে জড়িতের কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।র‌্যাব-৬ এর দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ভারতে বসবাসরত যশোরের অভয়নগরের নবাব ও পিরোজপুর ভান্ডারিয়ার বৃষ্টি পরষ্পর স্বামী-স্ত্রী। তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল হতে ভারতে মানবপাচার করে।

চক্রটির অপর সদস্য খুলনা সদরথানা এলাকার বাসিন্দা বৃষ্টির মা কুলসুম এবং ভাই আলামিন দীর্ঘদিন ধরে নবাব ও বৃষ্টিকে কমবয়সী মেয়ে ভারতে পাচার কাজে সহযোগীতা করে আসছে। ঢাকার ডেমরা এলাকার মেয়ে ভিকটিম টুম্পাকে আর্থিক প্রলোভন দেখিয়ে টিকটক সেলিব্রেটি বানিয়ে ও বিদেশে চাকরি দেওয়ার নাম করে বৃষ্টিও নবাবের পরিকল্পনায় ঢাকা হতে খুলনা নিয়ে আসে ও পরে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করে।

ভারতে একটি বাসায় আটকে রেখে টুম্পাকে দিয়ে অনৈতিক কাজ করাতো।ভিকটিক টুম্পাকে ২ মাস ভারতে আটকে রেখে শারিরিক ও মানসিক নির্যাতন চালায় পাচারকারী চক্রটি। টুম্পা পাচারকারী চক্রটির সকল তথ্য জেনে ফেললে দেশে আসার চেষ্ঠা করে। তখন বৃষ্টি ও নবাব তাদের সহযোগী আলী হোসেনকে টুম্পাকে হত্যা করতে নির্দেশ দেই।

গত ২৬ জানুয়ারী ২০২৩ তারিখে ভারতের গুজরাটের পুলিশ ফোনকলে টুম্পার বাবাকে জানাই তার মেয়েকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হত্যার স্বীকার টুম্পার বাবা র‌্যাব এর কাছে একটি অভিযোগ দ্বায়ের করেন।

র‌্যাব তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে আসামীদের অবস্থান নিশ্চিত করে আসামীদের গ্রেফতার করে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঢাকার ডেমরা থানায় হস্তান্তর করেছে বলে আরো জানা গেছে।

আরো খবর

গাঁজা চুরির কথা বলে যুবককে তুলে নিয়ে পিটিয়ে যখম করলো মাদক ব্যবসায়ীরা
গাঁজা চুরির কথা বলে যুবককে তুলে নিয়ে পিটিয়ে যখম করলো মাদক ব্যবসায়ীরা
অমর একুশে বই মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অমর একুশে বই মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত অন্তত ২৬
মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত অন্তত ২৬
যশোরের বাঘারপাড়ায় ১৪৪ ধারা জারি
যশোরের বাঘারপাড়ায় ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে যাকাত সেমিনার ও চেক বিতরণ
খাগড়াছড়িতে যাকাত সেমিনার ও চেক বিতরণ
শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান 
শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান 
নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে বাবা ও ছেলেসহ নিহত ৪
নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে বাবা ও ছেলেসহ নিহত ৫
কেশবপুরে সরকারী কর্মকর্তাদের সঙ্গে এমপি মোক্তার আলীর মতবিনিময়
কেশবপুরে সরকারী কর্মকর্তাদের সঙ্গে এমপি মোক্তার আলীর মতবিনিময়