সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে বিশ্ব চিন্তা দিবস উদযাপন

খাগড়াছড়িতে বিশ্ব চিন্তা দিবস উদযাপন
খাগড়াছড়িতে বিশ্ব চিন্তা দিবস উদযাপন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি )প্রতিনিধি:: বিশ্বব্যাপী গার্ল গাইড ও গার্ল স্কাউটদের ঐক্য, নেতৃত্ব ও মানবিক চেতনা জাগ্রত করার প্রত্যয়ে খাগড়াছড়িতে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্ব চিন্তা দিবস। প্রাণবন্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশে দিবসটি পালিত হয়।

রবিবার ( ২২ ফেব্রুয়ারি ) বিকাল ৫টায় জেলা সদরের টিউফা আইডিয়াল স্কুল প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের খাগড়াছড়ি জেলা কমিশনার ত্রিনা চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানু চাকমা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা গার্ল গাইডস্’র জেলা সচিব লাকী চাকমা, নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের সহকারী শিক্ষক ও “হলদের পাখি” গাইডার সালমা আক্তার, স্থানীয় সচিব সুদেষ্ণা চাকমা এবং গাইড সদস্য রিনু চাকমা ও লেলিন বড়ুয়া। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গার্ল গাইডস্ ও “হলদের পাখি” সদস্যরা অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

প্রধান অতিথি রানু চাকমা বলেন, “গার্ল গাইডস্ কেবল সহশিক্ষা কার্যক্রম নয়; এটি চরিত্র গঠনের এক শক্তিশালী প্ল্যাটফর্ম। আজকের একজন গাইড আগামী দিনের দায়িত্বশীল নাগরিক ও মানবিক নেতৃত্বে পরিণত হতে পারে-এই বিশ্বাস থেকেই আমাদের এগিয়ে যেতে হবে।”

সভাপতির বক্তব্যে ত্রিনা চাকমা বলেন, “বিশ্ব চিন্তা দিবস আমাদের স্মরণ করিয়ে দেয়—আমরা একটি বৈশ্বিক পরিবারের অংশ। পারস্পরিক সম্মান, সহযোগিতা ও মানবিক মূল্যবোধ চর্চার মধ্য দিয়ে গাইড সদস্যরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।”

অনুষ্ঠানে গাইড সদস্যদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। পাশাপাশি শপথ পাঠের মধ্য দিয়ে বিশ্ব শান্তি, নারী নেতৃত্বের বিকাশ ও মানবকল্যাণে অব্যাহত ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরো খবর

গৌরীপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
গৌরীপুরে ‘স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন ভারতীয় হাইকমিশনার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন নব নিযুক্ত ভারতীয় হাইকমিশনার
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত