সর্বশেষ খবরঃ

গাঁজা চুরির কথা বলে যুবককে তুলে নিয়ে পিটিয়ে যখম করলো মাদক ব্যবসায়ীরা

গাঁজা চুরির কথা বলে যুবককে তুলে নিয়ে পিটিয়ে যখম করলো মাদক ব্যবসায়ীরা
গাঁজা চুরির কথা বলে যুবককে তুলে নিয়ে পিটিয়ে যখম করলো মাদক ব্যবসায়ীরা

বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল পোর্টথানাধীন নারায়নপুর গ্রামের মিজানুরের ছেলে আকাশ (২৮) ওরফে সজীবকে বাসা থেকে ডেকে নিয়ে বিলের মধ্যে রাতভর পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে গেলো মাদক ব্যবসায়ীরা।

ঘটনার বর্ননায় ভুক্তভোগী সজিব বলেন,গত বৃহষ্পতিবার ( ১৯ ফেব্রুয়ারী )বিকালে নারায়ন পুর গ্রামের দেলোয়ারের ছেলে নাজমুল আমাকে বলে একই গ্রামের গ্যাসের ছেলে গাঁজা ব্যবসায়ী শাহআলম ডাকছে। তার কথা মত আমি শাহআলমের সামনে গেলে বোয়ালিয়া গ্রামের উজ্জ্বল,হাসান ও মনিরকে দেখতে পাই। তারা আমাকে জোরপূর্বক মোটর সাইকেলে তুলে নিয়ে বোয়ালিয়া গ্রামের বেলে আটির মাঠে নিয়ে গাঁজা চুরির কথা বলে অজ্ঞাতনামা আরো ৪/৫জন মোট ১৫/১৬জন মিলে আমাকে বেধড়ক মারপিট করে।

এক পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি।মাঝ রাতে জ্ঞান ফিরলে আমার কাছে মুক্তিপন দাবি করে আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে দিয়ে ভিডিও বক্তব্য নেই ও তা মোবাইলে ধারন করে। পুনঃরায় আমাকে হত্যার উদ্দেশ্যে মারতে থাকলে আবারো আমি জ্ঞান হারিয়ে ফেলি। তাহারা আমাকে মৃত ভেবে ফেলে পালিয়ে যায়।

স্থানীয়রা আমাকে নাভারন হাসপাতালে নিলে পরদিন সকালে আমার জ্ঞান ফেরে। আমার আত্নীয়- স্বজনেরা জানাই,অজ্ঞাতনামা এক ইজি বাইক চালক আমাকে হাসপাতালে রেখে গেছে।

এ ঘটনায় সজীবের মা শিরিনা খাতুন বাদী হয়ে ৫জন নামীয় এবং অজ্ঞাতনামা আরো ৪/৫জনকে আসামী করে থানায় এজাহার দায়ের করেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি )আশরাফ হোসেন এজাহার দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে। সংবাদ লেখা কালীন সময়ে ভিকটিম সজীব যশোর ২৫০শষ্যা হাসপাতালে ভর্তি রয়েছে।

আরো খবর

ইয়াবাসহ রাজবাড়ীর দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
ইয়াবাসহ রাজবাড়ীর দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
যশোরে আবারো স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে আবারো স্বর্ণবারসহ পাচারকারী আটক
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টর অভিনন্দন
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টর অভিনন্দন
রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড