সর্বশেষ খবরঃ

ময়মনসিংহের গৌরীপুর রিপোটার্স ক্লাবের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুর রিপোটার্স ক্লাবের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
ময়মনসিংহের গৌরীপুর রিপোটার্স ক্লাবের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রায়হান উদ্দিন সরকার( ময়মনসিংহ )জেলা প্রতিনিধি :: গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার ( ৮ ডিসেম্বর ) বিকাল ৩ টায় ৩০ মিনিটে গৌরীপুর রিপোর্টাস ক্লাবের কার্যালয় থেকে পৌর শহরে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহর প্রদক্ষিণ করে রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

শোভাযাত্রা উদ্বোধন করেন গৌরীপুর পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলী আকবর আনিস ও গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ। পরে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রা শেষে ক্লাব অফিসে আনন্দঘন পরিবেশে কেক কাটা অনুষ্ঠানে রিপোর্টার্স ক্লাবের সকল সদস্য, আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার।

গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটনের সঞ্চালনায় বক্তব্য দেন গৌরীপুর পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলী আকবর আনিস, ইঞ্জিনিয়ার এম এ জিন্নাহ, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, গৌরীপুর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রইছ উদ্দিন, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরা, সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, সাবেক আহবায়ক জাতীয়তাবাদী ছাত্রদল মীর হোসেন সরকার মিরন, সাংবাদিক আল আমিন, সাংবাদিক হুমায়ূন কবির, কবি জয়নাল আবেদীন প্রমুখ।

উপস্থিত ছিলেন সাংবাদিক সুমন, দুদু, মোখলেছুর রহমান, সাংবাদিক সুপক রঞ্জন উকিল, ঝিন্টু দেবনাথ,লুৎফর রহমান খোকন, মিথুন আজমী, পিযুষ রায় গনেশ, শফিকুল ইসলাম, মাহফুজ, আব্দুস সালাম, শাহদাৎ শাহ প্রমুখ।

অনুষ্ঠান শেষে রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক আজম জহিরুল ইসলাম, অধ্যাপক কাজী মোনায়েম, সাবেক সভাপতি মজিবুর রহমান,মোতালিব বিন আয়েতসহ যারা প্রয়াত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও স্বরণ করা হয়।

তাছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। গৌরীপুরে স্থানীয় হোটেলে আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকদের বিশেষ ভোজনের মাধ্যমে অনুষ্ঠানসূচী সমাপ্তি হয়।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী