সর্বশেষ খবরঃ

মনিরামপুরে পরকীয়ার জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

মনিরামপুরে পরকীয়ার জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যা
প্রতিকী ছবি

যশোর প্রতিনিধি :: যশোরের মনিরামপুরে কৃষ্ণবাটি গ্রামে তৃপ্তি রাণী (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।তৃপ্তি রানী উপজেলার কৃষ্ণবাটি দক্ষিণপাড়ার অবনিশ মল্লিকের স্ত্রী এবং অভিযুক্ত শংকর নিহতের প্রতিবেশী।

বৃহস্পতিবার ( ২ অক্টোবর ) দুপুরে তৃপ্তি রানী মাঠ থেকে ঘাস কেটে ফেরার পথে স্থানীয় শংকর নামে এক যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। সন্ধ্যার দিকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে।ঘটনার পর অভিযুক্ত শংকর এলাকা ছেড়ে পালিয়েছে বলে জানান স্থানীয়রা।

কৃষ্ণবাটি এলাকার সাবেক ইউপি সদস্য সাধন দাস বলেন, তৃপ্তির স্বামী অবনিশ পেশায় ভ্যানচালক। এই দম্পতির একটি সন্তান রয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের এক নারীর সঙ্গে মাঠ থেকে ঘাস কেটে বাড়ি ফিরছিলেন তৃপ্তি। পথে শংকর তাদের গতিরোধ করে। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে শংকর তৃপ্তিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তৃপ্তির ঘাড়ে ও মাথায় এলোপাতাড়ি কোপাতে থাকে। তখন তৃপ্তির সঙ্গে থাকা নারী বাধা দিতে গেলে, তাকেও হত্যার ভয় দেখায় শংকর।

খবর পেয়ে দ্রুত তৃপ্তি রাণীকে মনিরামপুর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে স্বজনরা তৃপ্তিকে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। পথে নড়াইল এলাকায় পৌঁছালে সন্ধ্যায় তৃপ্তির মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ,দীর্ঘদিন ধরে তৃপ্তির সঙ্গ শংকরের পরকীয়া চলছিল,যা এলাকার গুঞ্জন ছিল। একপর্যায়ে শংকর তৃপ্তিকে ঘরে তুলতে চান। তখন তৃপ্তি শংকরের কাছে তার ভিটাবাড়ি দাবি করেন। শংকর তাতে রাজি না হওয়ায় তাদের দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। যার জেরে তৃপ্তিকে খুন করেছে শংকর।

মনিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান বলেন,গৃহবধূর সঙ্গে পরকীয়া সম্পর্কের জেরে শংকর নামে এক ব্যক্তি বৃহস্পতিবার দুপুরে তাকে কুপিয়ে আহত করে। ঢাকায় নেওয়ার পথে গৃহবধূ তৃপ্তি মারা যায়। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত শংকর পলাতক রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন