সর্বশেষ খবরঃ

মনিরামপুরে ইকবাল হোসেনের কলস প্রতীকের প্রচারে গণজোয়ার

মনিরামপুরে ইকবাল হোসেনের কলস প্রতীকের প্রচারে গণজোয়ার
মনিরামপুরে ইকবাল হোসেনের কলস প্রতীকের প্রচারে গণজোয়ার

জেমস আব্দুর রহিম রানা :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৫ ( মনিরামপুর )আসনে কলস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের নির্বাচনী প্রচারণা দিন দিন তীব্রতা পাচ্ছে। জনসম্পৃক্ততা ও মাঠপর্যায়ের উপস্থিতিতে তিনি ইতোমধ্যেই ভোটের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ( ২৭ জানুয়ারি )মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল এলাকায় বিশাল প্রচার মিছিল ও একাধিক পথসভা অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ইউনিয়নের কপালিয়া রাজবংশী পাড়া,ভবানীপুর রামোত্তম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ, কুমারঘাটা বাজার ও দাশের হাট বাজারে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।

প্রচার মিছিল ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ, মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইউনুস আলী মোল্লা,রবিউল ইসলাম, আতাউর রহমান, মনিরুল ইসলাম শিপনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “আমি কোনো প্রতীকের জোরে নয়, মনিরামপুরের মানুষের ভালোবাসা ও সমর্থনের জোরে নির্বাচন করতে মাঠে নেমেছি। প্রতীক নয়—মানুষই আসল শক্তি। যারা মনে করে দলীয় প্রতীক ছাড়া জয় সম্ভব নয়, আমি তাদের ভুল প্রমাণ করতে চাই।”

এদিকে প্রচার মিছিল ও পথসভায় বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি এলাকাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেক ভোটারই বলছেন,দলীয় কোন্দল ও মনোনয়ন বাণিজ্যের বাইরে এসে একজন গ্রহণযোগ্য প্রার্থীকে তারা মূল্যায়ন করতে চান। ফলে মনিরামপুরের নির্বাচনী মাঠে কলস প্রতীক এখন একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বিবেচিত হচ্ছে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী