সর্বশেষ খবরঃ

মধুকবির জন্মদিনে সপ্তাহব্যাপী মধুমেলার আয়োজন

মধুকবির জন্মদিনে সপ্তাহব্যাপী মধুমেলার আয়োজন
মধুকবির জন্মদিনে সপ্তাহব্যাপী মধুমেলার আয়োজন

রনি হোসেন,কেশবপুর :: মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবারের মতো এবার কবির জন্মস্থান যশোরে কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে সাতদিনব্যাপী গ্রামীণ মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যশোর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হবে ‘মধুমেলা’ নামের এই আয়োজন। মেলা শেষ হবে ৩০ জানুয়ারি। শনিবার দুপুরে যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মধুমেলা প্রস্তুতি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলামের সভাপতিত্বে এ সভায় অন্যদের মধ্যে যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয়, সুস্থ ও সুন্দর পরিবেশে আয়োজনের জন্য মধুমেলা ইজারা দেওয়া হবে। এছাড়া এ মেলায় জুয়া, লাটারি, হাউজিসহ পুতুলনাচ, ভ্যারাইটি শো’র নামে অপসাংস্কৃতিমূলক কোনো আয়োজন যাতে না থাকে সে ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার