সর্বশেষ খবরঃ

মটোরোলার ফোল্ডেবল ফোন বড় ডিসপ্লে নিয়ে আসছে

মটোরোলার ফোল্ডেবল ফোন বড় ডিসপ্লে নিয়ে আসছে
মটোরোলার ফোল্ডেবল ফোন বড় ডিসপ্লে নিয়ে আসছে

মটোরোলার ‘ফোল্ডিং রেজর প্লাস’-এর এক্সটার্নাল ডিসপ্লে’র আকৃতি হবে তুলনামূলক বেশ বড়।সেইসঙ্গে একটি সাশ্রয়ী বাজেটের ফোল্ডিং ফোনও আসবে বাজারে। সম্প্রতি এমনটাই জানিয়েছে এনগেজেট।

সংবাদমাধ্যমটি জানায়, এই ডিসপ্লেটির সাইজ হবে ৩ দশমিক ৬ ইঞ্চি, এর রেজুলেশন ১০৫৬ বাই ১০৬৬, রিফ্রেশ রেট ১৪৪ হার্জ। সেখানে থাকবে একটি কুইক একসেস প্যানেল, একটি ডেডিকেটেড প্যানেল এবং মিনি গেমস।

সংবাদ মাধ্যমটি জানায়, নতুন ফোনে ফোল্ডিং অ্যাকশনকে আরও উন্নত করা হয়েছে। হ্যান্ড ফ্রি রেকর্ডিং এবং ভিডিও ভিউ করার জন্য ফোনকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খোলা যাবে।

ভাঁজের কব্জাতে নতুন ডিজাইন আনাতে এটিই এখন সবচেয়ে পাতলা মোবাইল বলে দাবি করছে মটোরোলা। ফোনটির ভেতরের ডিসপ্লেটি ৬ দশমিক ৯ ইঞ্চি। যেখানে আগের ফোনটি ছিল ৬ দশমিক ৭ ইঞ্চি। আর অডিওতে করা হয়েছে ডলবি অ্যাটম সাপোর্ট।

প্রসেসরে আগের মতোই স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপ ব্যবহার করা হয়েছে, র‌্যাম ৮ জিবি। ক্যামেরাতে নতুনত্ব থাকলেও মেইন ক্যামেরা মাত্র ১২ মেগাপিক্সেল তবে তা ডুয়াল অটোফোকাস। ফলে এটি অনেক কম আলোতে ভালো ফল দেবে।

এছাড়া এতে ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা আর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ব্যাটারিতে রয়েছে ৩ হাজার ৮০০ এমএএইচ আর ৩০ ওয়াটের চার্জিং। দাম হতে পারে এক হাজার ডলার।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩