সর্বশেষ খবরঃ

ভোলায় মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

ভোলায় মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত
প্রতিকী ছবি

কামরুজ্জামান শাহীন ( ভোলা ) জেলা প্রতিনিধি :: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে বেপোরোয়া মোটর সাইকেলের ধাক্কায় মোঃ হাসনাইন ( ৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

গতকাল বুধবার ( ৩১ জুলাই ) রাত ৯ টার দিকে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ শশীভূষণ থানার পশ্চিম পাশে দক্ষিণ আইচা টু চরফ্যাশন সড়কের উপরে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মোঃ হাসনাইন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের রাড়ী বাড়ির খাদেম আলী বেপারীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, গতকাল বুধবার রাতে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ শশীভূষণ থানার পশ্চিম পাশে দক্ষিণ আইচা টু চরফ্যাশন সড়ক দিয়ে যাচ্ছিলো নিহত হাসনাইন। এসময় রসুলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শাহাবুদ্দিন চৌকিদারের ছেলে সৈকতের বেপোরোয়া গামী মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন হাসনাইন।

স্থানীয়রা ও রসুলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হান্নান হাওলাদার তাকে উদ্ধার করে শশীভূষণ বাজারের পল্লী চিকিৎসক সাত্তারের কাছে এনে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য চরফ্যাশন হাসপাতালে নেওয়ার জন্য অটো বোরাকে উঠালে তার মৃত্যু হয়।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মঃ এনামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩