সর্বশেষ খবরঃ

ভোটের আগে পর্যবেক্ষক পাঠাবে কমনওয়েলথ

ভোটের আগে পর্যবেক্ষক পাঠাবে কমনওয়েলথ
ভোটের আগে পর্যবেক্ষক পাঠাবে কমনওয়েলথ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকায় প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে কমনওয়েলথ। ভোটের আগের পরিস্থিতি দেখতে চলতি মাসের তৃতীয় সপ্তাহে কনওয়েলথের একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ দল আসতে পারে।

শুক্রবার ( ৩ নভেম্বর ) প্রধান নির্বাচন কমিশনার ( সিইসি ) কাজী হাবিবুল আউয়াল বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

সিইসি বলেন, নভেম্বরের তৃতীয় সপ্তাহে একটি প্রি-অ্যাসেসমেন্ট টিম পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে কমনওয়েলথের পরিচালক ( ইলেকশন মনিটরিং )। প্রি-অ্যাসেসমেন্ট দলের পরিস্থিতি পর্যবেক্ষণের পর নির্বাচনের সময়ও তাদের একটা দল আসবে আশা করছি আমরা।

জানা গেছে, ই-মেইলের মাধ্যমে ঢাকায় প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠানোর ইচ্ছা প্রকাশ করে কমনওয়েলথ। পর্যবেক্ষক দলটি আগামী ১৯ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ঢাকায় থাকবে। প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের পর্যবেক্ষণ কমনওয়েলথ মহাসচিবকে জানানোর পরে নির্বাচনকালে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে সংস্থাটি সিদ্ধান্ত নেবে।

এর আগে ঢাকায় প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠায় ইউরোপীয় ইউনিয়ন ( ইইউ ) এবং তারা নির্বাচনকালে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়। পরে অবশ্য তারা জানায়, দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে তারা ঢাকায় চার সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে।

আরো খবর

গৌরীপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
গৌরীপুরে ‘স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন ভারতীয় হাইকমিশনার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন নব নিযুক্ত ভারতীয় হাইকমিশনার
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত