সর্বশেষ খবরঃ

ভোজ্যতেলের দাম বেড়েই চলেছে

ভোজ্যতেলের দাম বেড়েই চলেছে
ভোজ্যতেলের দাম বেড়েই চলেছে

সিনিয়র রিপোর্টার :: সব রকমের ভোজ্যতেলের দাম খোলা বাজারে আবারও বেড়েছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষজন। প্রতিনিয়ত নিত্য পণ্যের দামের ঊর্ধ্বগতির কারণে সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে তাদের। এ ব্যাপারে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ক্রেতারা।

সোমবার ( ১১ অক্টোবর ) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, বোতলজাত প্রতি লিটার তেল ২ থেকে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫৪-১৫৫ টাকায়। আর খোলা তেল লিটার প্রতি বিক্রি হচ্ছে ১৪৪-১৫০ টাকা দরে। পামওয়েল বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।

কারওয়ান বাজারে আসা ক্রেতা ছগির উদ্দিন বলেন, সপ্তাহ খানেক আগে তেল কিনেছি ১৫০-১৫২ টাকা লিটারে। আজ কিনতে হয়েছে ১৫৫ টাকায়। পেঁয়াজের কেজি ৮০ টাকা, মরিচের কেজি ১৮০-২০০ টাকা, চালের কেজি ৭০ টাকা। প্রতিটি জিনিসেরই দাম বাড়ছে। কথা নেই, বার্তা নেই ব্যবসায়ীরা ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে। আমরা সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে আছি।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এক সপ্তাহ আগেও খোলা বাজারে পামওয়েল বিক্রি হয়েছে ১৩০ টাকা থেকে ১৩৬ টাকায়। গত বছর একই সময়ে এ তেল বিক্রি হয়েছিল ৮৮-৯৩ টাকা দরে। এক বছরের ব্যবধানে দামে বেড়েছে ৪৫-৫০ টাকা। বছরের ব‌্যবধানে একইভাবে দাম বেড়েছে বোতলজাত ও খোলা সয়াবিনের।

নিউমার্কেটের পাইকারি ব্যবসায়ী আব্দুল মতিন বলেন, বিশ্ববাজারে তেলের দাম বাড়ার দোহাই দিয়ে যেসব প্রতিষ্ঠানগুলো তেল আমদানি করছে, তারা তেলের দাম বাড়াচ্ছে।

আমরা বেশি দামে এনে তো আর লোকসান দিয়ে বিক্রি করতে পারি না। আমাদের তো লাভও হচ্ছে না। অথচ ব্যবসা ধরে রাখতে কম করে তেল রাখছি। লাভ যা করার কোম্পানিগুলো করছে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার