সর্বশেষ খবরঃ

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১৮

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১৮
ছবি সংগৃহীত

ভারতের গুজরাটে মঙ্গলবার( ১ এপ্রিল )অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণে ২১ জন নিহত হয়েছেন। এতে আরও পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।

পুলিশ জানায়,মঙ্গলবার সকালে গুজরাটের বনাসকাণ্ঠা জেলার ডীসা শহরে আতসবাজির কারখানায় হঠাৎ করেই বিস্ফোরণের এই ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা বেশি থাকায় ভবনের এক অংশ ধসে পড়ে।

পুলিশ কর্মকর্তা সি. এল. সোলাঙ্কি বলেন, “আতশবাজি বিষ্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা এখন ২১ জনে দাঁড়িয়েছে। স্থানীয় প্রশাসন ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করেছে”

পুলিশের আরেক কর্মকর্তা জানান, সেই সময় কারখানার শ্রমিকেরা ছাড়াও ঘটনাস্থলে তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।গোডাউনের একাংশেই শ্রমিকেরা তাদের পরিবার নিয়ে বসবাস করতেন। তবে বিস্ফোরণে ভবনের একাংশ ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান উপস্থিতদের অনেকেই।

তিনি আরও বলেন, ভবনের একটি স্ল্যাব ধসে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতরা মধ্য প্রদেশের বাসিন্দা ছিলেন। এ ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। আমরা তদন্ত করছি। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল এই ঘটনায় শোক প্রকাশ করে নিহতের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন।

বনাসকাণ্ঠা জেলার কালেক্টর মিহির প্যাটেল বলেন, তীব্র বিস্ফোরণে কারখানার আরসিসি স্ল্যাব ধসে পড়েছে। জেসিবি মেশিনের মাধ্যমে ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু হয়। প্রাথমিকভাবে জানা যায়, বাজি তৈরির কাজ চলার সময় এই বিস্ফোরণ ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেই সময় কারখানায় কাজ হচ্ছিল। হঠাৎ বিকট আওয়াজ শুনতে পান তারা। মুহূর্তে ছোটাছুটি শুরু হয়ে যায়। চারিদিক থেকে চিৎকার শোনা যাচ্ছিল।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, ওই সময় ভেতরে কাজ চলছিল। কমপক্ষে ৩৫ জন ছিলেন সেখানে। ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছি।

আরো খবর

বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩