সর্বশেষ খবরঃ

ভারতীয় ওয়েব সিরিজে এবার দেখা যাবে আরিফিন শুভকে

ভারতীয় ওয়েব সিরিজে এবার দেখা যাবে আরিফিন শুভকে
ভারতীয় ওয়েব সিরিজে এবার দেখা যাবে আরিফিন শুভকে

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। এই জনপ্রিয় অভিনেতাকে এবার দেখা যাবে ভারতীয় ওয়েব সিরিজে। ওয়েব সিরিজটি নির্মাণ করছেন সৌমিক সেন, যিনি আলোচিত ‘জুবিলি’ সিরিজের সঙ্গে যুক্ত ছিলেন।

জানা গেছে,বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের গল্প নিয়ে তৈরি করা হচ্ছে এই সিরিজ। ইতোমধ্যে দুই অভিনয়শিল্পীর সঙ্গে প্রাথমিক কথাবার্তা শেষ করেছেন নির্মাতা। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগে এখনই বিস্তারিত বলতে রাজি নন তিনি। সব ঠিক থাকলে এই সিরিজে আরিফিন শুভর বিপরীতে দেখা যাবে সৌরসেনী মৈত্রকে।

এ ব্যাপারে আরিফিন শুভর সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও কোনো মন্তব্য করতে চাননি। শুধু এতটুকুই বলেন, সময় হলে সব জানাবেন। সব ঠিক থাকলে সিরিজটি প্রযোজনা করবেন অর্পিতা চট্টোপাধ্যায়। দৃশ্যধারণও শুরু হবে শিগগিরই।

অ্যামাজন প্রাইমে ২০২৩ সালে দারুণ সাড়া ফেলে সৌমিক সেনের ‘জুবিলি’ সিরিজ। যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও হায়দরি, রাম কাপুর, অপারশক্তি খুরানা কাজ করেছিলেন। ওয়েব মহলে সিরিজ়টি সাড়া ফেলতেই সৌমিকের পরের কাজ নিয়ে স্বাভাবিক ভাবেই দর্শক কৌতূহলী।সৌমিক এর আগেও একাধিক সিনেমা পরিচালনা করেছেন। উল্লেখযোগ্য কাজ ‘গুলাব গ্যাং’, ‘মহালয়া’।

প্রসঙ্গত, এর আগে ভারতের দুটি ওয়েব কনটেন্টের কাজ শেষ করেছেন আরিফিন শুভ। একটি হলো অরিন্দম শীলের ওয়েব সিনেমা ‘১৯ এপ্রিল’, অপরটি রাহুল মুখার্জির সিরিজ ‘লহু’।

এ ছাড়া দেশে মুক্তির অপেক্ষায় রয়েছে শুভ অভিনীত দুটি সিনেমা— মিঠু খানের ‘নীলচক্র’ ও রায়হান রাফীর ‘নূর’।

আরো খবর

সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে