সর্বশেষ খবরঃ

ভাঙ্গায় দুটি বাসের সংঘর্ষে নিহত-৩

ভাঙ্গায় দুটি বাসের সংঘর্ষে নিহত-৩
ভাঙ্গায় দুটি বাসের সংঘর্ষে নিহত-৩

মাহমুদুর রহমান তুরান :: ফরিদপুরের ভাঙ্গায় বিআরটিসির একটি বাসের সঙ্গে শাহ জালাল পরিবহনের একটি বাসের সংঘর্ষে তিন জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

বুধবার ( ১৭ জুলাই ) বিকাল সাড়ে ৪ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গার কৈডুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী সরোয়ার জানান, ‘ঢাকা থেকে বরিশালগামী বিআরটিসি ( ঢাকা মেট্রো-ব ১৫-৬৩৯৩ ) পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাদারীপুর থেকে ফরিদপুরগামী শাহ জালাল পরিবহনের ( ঢাকা মেট্রো-ব ১১- ০৮৬৫) একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় ঘটনস্থলে তিনজন নিহত হন।এছাড়া আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক ( এসআই ) মোঃ নোমান বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারে কাজ করছি। এছাড়া আমাদের সঙ্গে ফায়ার সার্ভিসের লোকজনও রয়েছে। আমরা বিস্তারিত পড়ে জানাতে পারবো।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আবু সাঈদ মোহাম্মদ খায়রুল আনাম জানান, বিআরটিসি পরিবহনের একটি বাসের সঙ্গে শাহ জালাল পরিবহনের একটি বাসের সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন।

গুরুতর আহত হয়েছেন ৩০ জনের মতো। এছাড়া আরও বেশ কিছু লোকজনও আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছেন। উদ্ধার কাজ চলছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

আরো খবর

ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা
কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করলো জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য 
কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করলো জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য 
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
গৌরীপুর জংশন থেকে “ এগারসিন্দুর এক্সপ্রেস ” চালু করার দাবী
গৌরীপুর জংশন থেকে “ এগারসিন্দুর এক্সপ্রেস ” চালু করার দাবী
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-১
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-১
দিনাজপুরে হয়রানিমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন
দিনাজপুরে হয়রানিমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন
হবিগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের কারাদণ্ড
হবিগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের কারাদণ্ড
বিশ্বকাপে মিসরকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
বিশ্বকাপে মিসরকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা