সর্বশেষ খবরঃ

গৌরীপুর জংশন থেকে “ এগারসিন্দুর এক্সপ্রেস ” চালু করার দাবী

গৌরীপুর জংশন থেকে “ এগারসিন্দুর এক্সপ্রেস ” চালু করার দাবী
গৌরীপুর জংশন থেকে “ এগারসিন্দুর এক্সপ্রেস ” চালু করার দাবী

রায়হান উদ্দিন সরকার ( ময়মনসিংহ ) জেলা প্রতিনিধি :: আশির দশকের শেষভাগে উত্তর-পূর্বাঞ্চলের মানুষের কাছে আন্তঃনগর রেল যোগাযোগের অন্যতম নির্ভরতার নাম ছিল এগারসিন্দুর এক্সপ্রেস। ১৯৮৭ সালে চালু হওয়া এই ট্রেনটি ময়মনসিংহ থেকে গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, আঠারবাড়ী, কিশোরগঞ্জ ও ভৈরব হয়ে ঢাকায় চলাচল করত। একই সময়ে চালু হওয়া খুলনা–চট্টগ্রাম রুটের ‘প্রাচী–প্রতীচী এক্সপ্রেস’ যেমন ইতিহাসের অংশ হয়ে গেছে, তেমনি একসময় উত্তর-পূর্বাঞ্চলের প্রাণ হয়ে ওঠা এগারসিন্দুর এক্সপ্রেসও রহস্যজনকভাবে ময়মনসিংহ–গৌরীপুর অংশ থেকে হারিয়ে যায়।

স্থানীয়দের মতে, শুরুতে ট্রেনটি সকাল ৬টায় ময়মনসিংহ থেকে ছাড়ত। পরে সময়সূচি পরিবর্তন করে ভোর ৪টায় নির্ধারণ করা হলে যাত্রীসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়। এর কিছুদিন পর নব্বইয়ের দশকের শেষদিকে ময়মনসিংহ–গৌরীপুর-আঠরবাড়ী অংশে ট্রেনটির চলাচল বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে গৌরীপুর জংশন থেকে ভোর ৫টায় ট্রেনটি পুনরায় চালুর প্রস্তাব উঠলেও তা বাস্তবায়িত হয়নি। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন স্বার্থান্বেষী মহলের প্রভাবের কারণে বিষয়টি এগোয়নি। অভিযোগের সত্যতা যাচাই ও সিদ্ধান্তের কারণ সম্পর্কে রেলওয়ের আনুষ্ঠানিক ব্যাখ্যা জনসমক্ষে আসা উচিত ছিল।

২০২৫ সালে ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী এলাকায় এগারসিন্দুর এক্সপ্রেস পুনরায় চালুর দাবিতে আন্দোলন শুরু হয়। একই সময়ে গৌরীপুরের এসিক এসোসিয়েশন ও ক্রিয়েটিভ এসোসিয়েশন-এর যৌথ উদ্যোগে পরিচালিত জনপ্রিয় ম্যাগাজিন পেন অ্যাওয়ার্ড অ্যাফেয়ার্স-এর “জিজ্ঞাসা ও মীমাংসা” কার্যক্রমে গৌরীপুর রেলওয়ে জংশনের ইতিহাস, অবকাঠামো ও সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। পরে “গৌরীপুর জংশন থেকে এগারসিন্দুর এক্সপ্রেস চাই” শীর্ষক সামাজিক প্রচারণা জনসমর্থন অর্জন করে।

গৌরীপুর একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন। এখান থেকে নেত্রকোনা, মোহনগঞ্জ,শ্যামগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও ভৈরবমুখী রেলপথ সংযুক্ত। অথচ এই জংশন থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের সংখ্যা যাত্রীচাহিদার তুলনায় সীমিত। ইতোমধ্যে ৫ ও ৬ নম্বর রেললাইন সংস্কারের কাজ শুরু হওয়ায় জংশনের পরিচালন সক্ষমতা আরও বাড়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই অবকাঠামোগত উন্নয়নের সুফল কাজে লাগিয়ে গৌরীপুর থেকে এগারসিন্দুর প্রভাতী ও এগারসিন্দুর গোধূলি আন্তঃনগর ট্রেন দুটি পরিচালনার দাবী ওঠেছে।

আরো খবর

গৌরীপুর জংশন থেকে “ এগারসিন্দুর এক্সপ্রেস ” চালু করার দাবী
গৌরীপুর জংশন থেকে “ এগারসিন্দুর এক্সপ্রেস ” চালু করার দাবী
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-১
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-১
দিনাজপুরে হয়রানিমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন
দিনাজপুরে হয়রানিমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন
হবিগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের কারাদণ্ড
হবিগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের কারাদণ্ড
বিশ্বকাপে মিসরকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
বিশ্বকাপে মিসরকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে সরানো হলো ১২ পিস নাইনটি
শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে সরানো হলো ১২ পিস নাইনটি
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি