সর্বশেষ খবরঃ

ব্রাশ করার পরেও মুখে দুর্গন্ধ হওয়ার কারণ

ব্রাশ করার পরেও মুখে দুর্গন্ধ হওয়ার কারণ
ব্রাশ করার পরেও মুখে দুর্গন্ধ হওয়ার কারণ

মুখে দুর্গন্ধ হওয়া খুব অস্বস্তিকর বিষয়। অনেকেই ভাবেন,শুধু সঠিকভাবে মুখ পরিষ্কার না করলেই মুখে দুর্গন্ধ হয়। এটি অবশ্যই অন্যতম একটি বড় কারণ,কিন্তু একমাত্র কারণ নয়। দুই বেলা নিয়ম মেনে দাঁত ব্রাশ করার পরেও যদি মুখে দুর্গন্ধ হয়,তবে এর পেছনে থাকতে পারে অন্য কারণ।

এই প্রতিবেদন পড়ে জেনে নিন কোন কোন কারণে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়

দাঁতের সমস্যা ও মুখে ব্যাকটেরিয়া জমার ফলে মুখে দুর্গন্ধ হতে পারে। নিঃশ্বাসে দুর্গন্ধ হওয়ার সমস্যাকে ডাক্তারি পরিভাষায় বলে ‘হ্যালিটোসিস।’ কম পানি খাওয়া, পেটের সমস্যা,কোষ্ঠকাঠিন্য, ঘুমের সময় মুখ দিয়ে শ্বাস নেওয়ার ফলে মুখে দুর্গন্ধ হওয়ার ঝুঁকি বাড়ে।

মুখের ভেতর যদি পর্যাপ্ত পরিমাণে থুতু বা স্যালাইভা তৈরি না হয়, তখন তাকে বলে ড্রাই মাউথ।এই পরিস্থিতিতে শরীর নিজে থেকে মুখের ভিতর পরিষ্কার করতে পারে না।খাবারের কণা মুখের ভিতর রয়ে যায়, তার থেকেই মুখে দুর্গন্ধ হয়।

নানা কারণে মুখের ভিতর শুষ্ক হয়ে যেতে পারে, যেমন ডিডাইড্রেশন, তামাক সেবন,কফি বা অ্যালকোহল খাওয়া, শুকনো ও মসলাদার খাবার খাওয়া ইত্যাদি।

টনসিল স্টোনের কারণে মুখে দুর্গন্ধ হয়। অনেক সময় টনসিলের উপর খাবার জমা হয়ে জমে যায়, যার ফলে টনসিল স্টোন তৈরি হয়। এর ফলে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়।

শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হলে মুখে দুর্গন্ধ হতে পারে। এই ভিটামিন দাঁত ভালো রাখে,ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। দেহে পর্যাপ্ত ভিটামিন ডি না থাকলে দাঁতের বিভিন্ন সমস্যা দেখা দেয়, ফলে মুখে দুর্গন্ধ হয়।

সাইনাসে সংক্রমণ হলে মুখে দুর্গন্ধ হয়। সাইনাস থেকেই মূলত মিউকাস তৈরি হয়। সাইনাসে সংক্রমণ হলে নাক কিংবা মুখ দিয়ে গাঢ় হলুদ বা সবুজ রঙের মিউকাস বেরিয়ে আসে, যার ফলকে মুখে দুর্গন্ধের সৃষ্টি হয়।

শরীরে ভিটামিন সি এর ঘাটতি হলে মাড়ি থেকে রক্ত পড়ে,মুখের ভেতরে ধরনের ক্ষত দেখা যায়। এই ক্ষত থেকে মুখে সংক্রমণ ঘটতে পারে। মুখে জীবাণু সংক্রমণ, নানা ধরনের ক্ষতের কারণে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে মুখে।

আরো খবর

চৌগাছায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা
চৌগাছায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা
কেশবপুরের এমপিকে ফুলেল শুভেচ্ছা দিলো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি
কেশবপুরের এমপিকে ফুলেল শুভেচ্ছা দিলো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি
বেনাপোলে মাদক বিক্রেতাদের হামলায় ব্যবসায়ী আহত
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক
মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক
কেশবপুরে নবনির্বাচিত এমপি অধ্যাপক মোক্তার আলীর গণসংবর্ধনা অনুষ্ঠিত
কেশবপুরে নবনির্বাচিত এমপি অধ্যাপক মোক্তার আলীর গণসংবর্ধনা অনুষ্ঠিত
শার্শায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পল্লী চিকিৎসক খুন
শার্শায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পল্লী চিকিৎসক খুন
খাগড়াছড়িতে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের অভিযান
খাগড়াছড়িতে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের অভিযান