সর্বশেষ খবরঃ

কেশবপুরে নবনির্বাচিত এমপি অধ্যাপক মোক্তার আলীর গণসংবর্ধনা অনুষ্ঠিত

কেশবপুরে নবনির্বাচিত এমপি অধ্যাপক মোক্তার আলীর গণসংবর্ধনা অনুষ্ঠিত
কেশবপুরে নবনির্বাচিত এমপি অধ্যাপক মোক্তার আলীর গণসংবর্ধনা অনুষ্ঠিত

আলী হামজা,কেশবপুর প্রতিনিধি :: নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী শপথ গ্রহণ ও ঢাকায় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর নিজ নির্বাচনী এলাকা যশোর-৬ (কেশবপুর) ফিরে আসেন। তার আগমন উপলক্ষে কেশবপুরে গণসংবর্ধনার আয়োজন করা হয়, যেখানে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ অংশ নেন। তার আগমনে শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

১১-দলীয় ঐক্যজোটের প্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এই সংসদ সদস্যকে বরণ করতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত হন।

স্থানীয়রা জানান, নতুন নেতৃত্বে কেশবপুরে উন্নয়ন ও সুশাসনের প্রত্যাশা জোরদার হয়েছে।শোভাযাত্রা ও পথসভা চিনোটোলা বাজার থেকে প্রায় হাজারখানেক মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে একটি বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কেশবপুরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পথসভায় রূপ নেয়।

কেশবপুর প্রেসক্লাব, কেন্দ্রীয় জাজে মসজিদের সামনে এবং থানার মোড়ে ধারাবাহিকভাবে পথসভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচিতে শহরে ছিল জনতার ঢল।

কেশবপুর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অধ্যাপক মোক্তার আলী বলেন,“কেশবপুর হবে সকল ধর্ম-বর্ণ ও মতের মানুষের নিরাপদ আবাসভূমি। রাজনৈতিক ভেদাভেদ ভুলে আমরা উন্নয়নের রাজনীতি করতে চাই।”

তিনি অবকাঠামোগত দুর্বলতা, নাগরিক সেবার ঘাটতি এবং দীর্ঘদিনের স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকারভিত্তিতে সমাধানের আশ্বাস দেন।

শাহী মসজিদের সামনে আয়োজিত পথসভায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে তিনি চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেন।

তিনি বলেন,“কেশবপুরকে চাঁদাবাজিমুক্ত ও সন্ত্রাসমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তা সহ্য করা হবে না।”

দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি হানাহানি ও সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
“আমরা কোনো ধরনের মারামারি-সংঘাত চাই না। সবাইকে নিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও সম্মিলিত কেশবপুর গড়ে তুলবো, ইনশাআল্লাহ।”

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক খুলনা মহানগরের সভাপতি সাইদুর রহমান সাঈদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা রিজাউল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, পেশাজীবী সংগঠনের সভাপতি অ্যাডভোকেট হুজুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া ছাত্রশিবিরের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় তাওহীদি জনতাও কর্মসূচিতে অংশ নেন।

আরো খবর

বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ