সর্বশেষ খবরঃ

কেশবপুরের এমপিকে ফুলেল শুভেচ্ছা দিলো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি

কেশবপুরের এমপিকে ফুলেল শুভেচ্ছা দিলো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি
কেশবপুরের এমপিকে ফুলেল শুভেচ্ছা দিলো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি

আলী হামজা ,কেশবপুর প্রতিনিধি: যশোর-৬ (কেশবপুর )আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কেশবপুর উপজেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি।

রবিবার ( ২২ ফেব্রুয়ারি ) সকালে নবনির্বাচিত এমপির নিজ বাসভবনে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মাওলানা খবির উদ্দীনের নেতৃত্বে এমপির হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হয় এবং শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আবুল কালাম, শাহিদা পারভীন, পারভীন খাতুনসহ কেশবপুরের বিভিন্ন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

সাক্ষাৎকালে শিক্ষক নেতৃবৃন্দ কেশবপুরে মাদ্রাসা শিক্ষার সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত সুযোগ-সুবিধা সম্প্রসারণ, শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়ন, সরকারি স্বীকৃতি প্রদান এবং আর্থিক সহায়তা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।

তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্য শিক্ষাবান্ধব পদক্ষেপ গ্রহণের মাধ্যমে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোর দীর্ঘদিনের সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

অধ্যাপক মোক্তার আলী শিক্ষক প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং কেশবপুরের সার্বিক উন্নয়ন ও শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস প্রদান করেন।

আরো খবর

অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
ঘুস বানিজ্য বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
ঘুস বাণিজ্যে বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম