সর্বশেষ খবরঃ

বেনাপোলে মাদক বিক্রেতাদের হামলায় ব্যবসায়ী আহত

বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোলে এলাকার চিহ্নিত মাদক বিক্রেতাদের সংঘবদ্ধ হামলায় সোহাগ হোসেন (৪০) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।সোহাগ বেনাপোল পৌরসভার অন্তর্গত ২ নং ওয়ার্ড নামাজ গ্রামের আব্দুল জলিলের ছেলে।

শনিবার( ২১ ফেব্রুয়ারী ) রাতে বেনাপোল পোর্টথানাধীন নারায়নপুর নতুনপাড়া বাজার মোড়স্থ ভুক্তভোগী সোহাগের ব্যবসা প্রতিষ্ঠান তামান্না ইলেকট্রনিক্স এই হামলার ঘটনা ঘটে।এ সময় সোহাগের ব্যবসায়ী প্রতিষ্টানের সিসি ক্যামেরা ভাংচুরসহ হার্ডডিস্ক খুলে নিয়ে যায় হামলাকারীরা।

হৃদরোগে আক্রন্ত সোহাগ বর্তমানে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগী সোহাগ জানাই,এলাকার কতিপয় উৎশৃঙ্খল যুবক ও মাদক বিক্রেতাদের আনাগোনায় গ্রামের পরিবেশ নষ্ট হওয়ায় কয়েক দিন পূর্বে তাদের নিষেধ করেন সোহাগ।এ থেকে আক্রোশে পূর্বপরিকল্পিত ভাবে বোয়ালিয়া গ্রামের উজ্জ্বলের নেতৃত্বে রঘুনাথ পুরের শাওন,শাহআলমসহ অজ্ঞাতনামা ১৫/ ১৬ জন সংঘবদ্ধ হয়ে লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুট করে নিয়ে যায়।স্থানীয়রা বাধা দিতে গেলে উজ্জ্বল আমাকে প্রকাশ্য খুন করার হুমকি দেই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়নপুর গ্রামের সুমন,জাফরসহ একাধিক গ্রামবাসী জানাই,মাদক ব্যবসায়ী উজ্জ্বলের নেতৃত্বে গত বৃহষ্পতিবার সজিব আহমেদ ( ২৮ ) নামের এক যুবক অপহৃত হয়। ঘটনা জানা জানি হলে সজিবকে মেরে গুরুতর জখম করে পরদিন মাদকব্যবসায়ীরা তাকে ছেড়ে দেই। সজিব বর্তমানে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

নাভারন হাসপাতালে ভর্তি থাকা সজিব বলেন গত বৃহষ্পতিবার বিকালে নারায়নপুর গ্রামের দেলোয়ারের ছেলে নাজমুল আমাকে ডেকে একই গ্রামের গ্যাসের ছেলে পাঁজা ব্যবসায়ী শাহআলমের কাছে নিয়ে যায়। ওখানে পৌঁছানো মাত্র উজ্জ্বল, সেলিম,হাসান আকাশ,মনিরসহ শাহআলম আমাকে মোটর সাইকেলে তুলে নিয়ে বোয়ালিয়া গ্রামের বেলে আটির মাঠে নিয়ে গাঁজা চুরির কথা বলে বেদম মারপিট করে ।

তাদের নির্যাতনে আমি জ্ঞান হারিয়ে ফেললে গ্রাম্য ডাক্তার ডেকে চিকিৎসা করান। শুক্রবার গভীর রাতে জোরপূর্বক আমাকে দিয়ে ভিডিও বক্তব্য ধারণ করেন। ঐ দিন সাকালে আমার শারিরীক অবস্থা আরও খারাপ হওয়ায় হাসপাতালে নিয়ে ফেলে রেখে পালিয়ে যান। বর্তমানে আমি জীবনহানির শঙ্কায় রয়েছি। প্রশাসনের নিকট আমার অপহরণ পরবর্তী নির্যাতণের ঘটনায় জড়িতদের শাস্তি চাই।

এ বিষয়ে বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি ) মোঃ আশরাফ বলেন হামলার ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কেহই থানায় অভিযোগ করেনী। অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। মাদক ব্যবসায়ীদের সংঘবদ্ধ প্রকাশ্য হামলার ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজমান। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও মাদক ব্যবসায়ীদের তৎপরতা বৃদ্ধিকে আশনী সংকেত হিসাবে দেখেছেন স্থানীয় সুশীল সমাজ।

আরো খবর

উন্নয়নের বার্তা নিয়ে ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী
উন্নয়নের বার্তা নিয়ে ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ সম্পন্ন
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ সম্পন্ন
খাগড়াছড়িতে  শিশু যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার
খাগড়াছড়িতে শিশু যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার
বেনাপোলে প্রভাবশালীদের দখলে কোটি কোটি টাকা মূল্যের সরকারী জমি
বেনাপোলে প্রভাবশালীদের দখলে কোটি কোটি টাকা মূল্যের সরকারী জমি
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস
প্রবল ঝড়ে নৌকা ডুবিতে এখনো নিখোঁজ ৪ মৌয়াল
প্রবল ঝড়ে নৌকা ডুবিতে এখনো নিখোঁজ ৪ মৌয়াল
যশোরে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক
যশোরে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক
যশোরে তেল নেওয়ার সময় মোটরসাইকেলে অগ্নিকাণ্ড
যশোরে তেল নেওয়ার সময় মোটরসাইকেলে অগ্নিকাণ্ড