সর্বশেষ খবরঃ

বেনাপোলে টাস্কফোর্সের অভিযানে অবৈধ মোবাইল জব্দ

বেনাপোলে টাস্কফোর্সের অভিযানে অবৈধ মোবাইল জব্দ
বেনাপোলে টাস্কফোর্সের অভিযানে অবৈধ মোবাইল জব্দ

বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোলের অভিজাত শপিংমলের দোকানে ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশ এর সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্সের অভিযান চালিয়ে শুল্ক ফাঁকির ১৩১টি বিভিন্ন মডেলের ভারতীয় অবৈধ মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

সোমবার ( ১০ ফেব্রুয়ারী ) বিকালে বেনাপোল বাজারস্থ এম ইউ সিনিয়র মাদ্রাসার বীপরীতে রহমান চেম্বারের দ্বিতীয়তলার একাধিক মোবাইল দোকানে অভিযান চালিয়ে ১৩১টি অবৈধ মোবাইল ফোন জব্দ করা হয়।যার সিজার মূল্য ৩২,০০,০০০/-( বত্রিশ লক্ষ )টাকা ।

উক্ত টাস্কফোর্স অভিযানে মেজর মোঃ ফারজিন ফাহিম, এসি,উপ অধিনায়ক, যশোর ব্যাটালিয়ন( ৪৯ বিজিবি ), জনাব মোঃ শওকত মেহেদী সেতু, সহকারী কমিশনার ( ভূমি ),এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,শার্শা উপজেলা এবং এসআই মোহাম্মদ আমির হোসেন,বেনাপোল পোর্ট থানাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজিবি অধিনায়ক জানান, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। চোরাচালান এ দেশের অগ্রগতি পথে এক বিরাট বাধাঁ সরূপ। চোরাচালান প্রতিরোধের পাশাপাশি রাজস্ব আহরণে সরকারকে সহযোগিতা করাই বিজিবি র মূল উদ্দেশ্য। একই সাথে অবৈধ ভারতীয় পণ্য জব্দ করণে দেশীয় পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন। ভবিষ্যতে চোরাচালান রোধে এ ধরণের টাক্সফোর্স অভিযান অব্যাহত থাকবে বলে অবহিত করেন।

টাস্কফোর্সের মাধ্যমে জব্দকৃত চোরাচালানী মালামাল বেনাপোল কাস্টমস এ জমা করা হয়েছে।

আরো খবর

গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া