সর্বশেষ খবরঃ

বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু

বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু
বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু

আনোয়ার হোসেন :: শুল্ককর প্রত্যাহার করে নেওয়ায় পর ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। সোমবার সকালে ভারত থেকে তিনটি ট্রাকে চালের প্রথম চালান এসেছে বেনাপোল স্থলবন্দরে বলে জানা গেছে।

বেনাপোল স্থলবন্দর শুল্ক ভবনের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, আমদানিকারক প্রতিষ্ঠান মাহবুবুল আলম ফুড প্রডাক্টের গত শনিবার ১০৫ মেট্রিক টন ও রবিবার একই প্রতিষ্ঠানের ১০৫ মেট্রিক টন এবং অর্ক ট্রেডিংয়ের ১০০ মেট্রিক টন চালের গেট পাস করা হয়।সোমবার বেলা ১১টার দিকে আরও একটি চালানের ১০৫ মেট্রিক টন চাল বেনাপোল স্থল বন্দরে এসেছে।

গত রবিবার খাদ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব লুৎফর রহমান সাক্ষরিত এক পত্রে বেসরকারি ভাবে চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে ৯২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে।

বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী হেমন্ত কুমার সরকার জানান, ২০২৩ সালের ২০শে জুলাই থেকে দেশের বাইরে সিদ্ধ ও আতপ চাল রফতানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। তার আগে ২০২২ সালের নভেম্বর থেকে এই বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি বন্ধ ছিল। সেই সময় চাল আমদানি নিরুৎসাহিত করতে চালের ওপর ৬২ শতাংশ শুল্ককর আরোপ করা হয়। এরপর থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আর চাল আমদানি হয়নি।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক( ট্রাফিক ) কাজী রতন জানায়,গতকাল সোমবার বেলা ১১টার সময় বেনাপোল স্হলবন্দরে ১০৫ মেট্রিক টনের ( ৩ ট্রাক ) একটি চালান প্রবেশ করেছে। কাস্টমস থেকে শুল্কায়নের পর দ্রুত ছাড় দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার