সর্বশেষ খবরঃ

বেনাপোল ইমিগ্রেশানে ই গেইটের শুভউদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বেনাপোল ইমিগ্রেশানে ই গেইটের শুভউদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
বেনাপোল ইমিগ্রেশানে ই গেইটের শুভউদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

হাসানুজ্জামান,বেনাপোল প্রতিনিধি :: বাংলাদেশে ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার ব্যবস্থাপনায় যশোরের বেনাপোল স্থলবন্দরের চেকপোস্ট ইমিগ্রেশানে ই গেইট এর শুভউদ্বোধন করলেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি। শনিবার ( ৪মার্চ ) বিকালে ফিতা কেটে এই ই গেইটের শুভ উদ্বোধন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ এমপি,স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্বপনভট্টাচার্য এপপি,জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব আমিনুল ইসলাম খান,সুরক্ষা সেবা বিভাগের সচিব মোঃ আব্দুল্লা আল মাসুদ চৌধুরী

বর্ডারগার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল একে এস নাজমুল হাসান ও বিএএম,এনডিসি,পিএসসি, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নুরুল আনোয়ার।

বেনাপোল স্থলবন্দরে ইমিগ্রেশানের বর্হিগমনে ২টি এবং আগমনীতে ২টি মোট চারটি ইগেইট স্থাপন করা হয়েছে।এর ফলে বেনাপোল স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশান সেবা কার্যক্রম আরো সহজ ও তরান্বিত হবে।

“নির্বাচনী অঙ্গীকারে ডিজিটাল হলো দেশ,মুজিববর্ষের ই-পাসপোর্ট সাবাশ বাংলাদেশ”এ প্রতিপাদ্যকে ঘীরে স্বরাষ্ট্রমন্ত্রাণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব জনাব মোঃ আব্দুল্লা আল মাসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় উপস্থিত ছিলেন যশোরের শার্শা আসনের সংসদসদস্য শেখ আফিল উদ্দিন এমপি

ঝিকরগাছা ও চৌগাছা আসনের সংসদসদস্য ডাঃ নাসির উদ্দিন এমপি, কেশবপুর আসনের সংসদ সদস্য শাহীনচাকলাদার এমপি, যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন,যশোরের জেলা প্রশাসাসক তমিজুল ইসলাম খান সহ জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রসাশনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

ই গেইট উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বেনাপোল বলফিল্ড ময়দানে এক সুধী সমাবেশে যোগদেন ও পরে নোম্যানসল্যান্ডে দুইদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের প্যারেড পরিদর্শন করেন।

আরো খবর

নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাগড়াছড়িতে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
খাগড়াছড়িতে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
শ্যামনগরে বেশি দামে সার বিক্রয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
শ্যামনগরে বেশি দামে সার বিক্রয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
ডিবি পুলিশের অভিযানে যশোরে  ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
ডিবি পুলিশের অভিযানে যশোরে  ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার