সর্বশেষ খবরঃ

বেনাপোল কাস্টমস হাউস থে‌কে প‌রিত্যাক্ত ৪ টি ওয়ান শুটারগান উদ্ধার

বেনাপোল প্রতিনিধি:: বেনাপোল কাস্টমস হাউস থে‌কে প‌রিত্যাক্ত অবস্থায় ৪ টি ওয়ান শুটারগান পিস্তল উদ্ধার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ।

গত রোববার ( ৮ মে ) সন্ধ্যায় আগুন লাগার খবর পেয়ে পুলিশ কাস্টমস হাউসে যায়। এ সময় তালাবদ্ধ রুমে পুড়ে যাওয়া মালামালের মধ্যে পরিতাক্ত অবস্থায় ৪টি আগ্নেয়াস্ত্র দেখতে পায় পুলিশ।

সংশ্লিষ্টরা জানান,বেনাপোল কাস্টমস হাউসের মধ্যে অ্যান্টি শাখার পাশে পুরানো একটি অফিস রুম রয়েছে। তবে সেটি ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়ায় অব্যবহৃত কিছু মালামাল রাখা তালাবদ্ধ অবস্থায় ছিল।

গতকাল রোববার বিকেলে রুমটি থেকে আগুনের শিখা দেখে ফায়ার সার্ভিস অফিসে ফোন দেয় কাস্টমস কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের কর্মীরা আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দেখতে পায় পুড়ে যাওয়া পণ্যের মধ্যে ৪টি ওয়ার শুটার গান রয়েছে । তবে কারা এগুলো সেখানে রেখেছে বা ঘটনার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে তথ্য জানা যাইনি।

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, অস্ত্রগুলো অনেক পুরানো। তবে কীভাবে রুমের মধ্যে এলো তা খতিয়ে দেখবেন পুলিশ।

বেনাপোল পোর্টথানা পুলিশ কর্তৃক পরিত্যাক্ত অস্ত্র উদ্ধারের কথা নিশ্চিত করে বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) কামাল হোসেন ভূঁইয়া জানান, কাস্টমসের ওই পরিতাক্ত রুম থেকে ৪টি ওয়ার শ্যুটার গান উদ্ধার করা হয়েছে।বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

আরো খবর

সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন