সর্বশেষ খবরঃ

বিশ্ব শিক্ষক দিবসে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব শিক্ষক দিবসে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
বিশ্ব শিক্ষক দিবসে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা

রনি হোসেন, কেশবপুর প্রতিনিধি :: কেশবপুরে উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ৫ অক্টোবর সকালে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদের সভাপতি ও একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলামের সঞ্চালনায় শহরের আবু সারাফ সাদেক অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শেখ আব্দুর রব।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আব্দুস সামাদ, উপজেলা বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি আব্দুস সালাম, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল হান্নান, সবদিয়া বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান প্রমুখ।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সরকারি উপজেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রভাত কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হুদা বাবু প্রমূখ। আলোচনা সভার পূর্বে এক বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩