সর্বশেষ খবরঃ

বিমানে যাওয়ার পথে শিশুদের সাথে সেলফিতে প্রধানমন্ত্রী

বিমানে যাওয়ার পথে শিশুদের সাথে সেলফিতে প্রধানমন্ত্রী
ছবি সংগৃহীত

ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে রোববার (৫ই নভেম্বর ) সৌদি আরবে যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি সৌদি আরব পৌঁছান। যাত্রাকালে প্রধানমন্ত্রী বিমানের যাত্রীদের সঙ্গে হেঁটে হেঁটে কথা বলেন। এ সময় শিশুদের সঙ্গে মজা করে কথা বলা ছাড়াও প্রধানমন্ত্রী বয়স্কদের জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন।

স্থানীয় সময় দুপুর ১টা ১০ মিনিটে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের বাণিজ্যিক ফ্লাইটটি। বিমান থেকে অবতরণের পর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় অভ্যর্থনা দেয়া হয়।

সোমবার প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেবেন এবং ভাষণ দেবেন। সৌদিতে অবস্থানকালে ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের নারী ও পরিবার বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসেইহ খাজালি,ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর আফনান আলশুয়াইবি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের কথা রয়েছে।

সম্মেলনে যোগদান ছাড়াও তিনি উইমেন ইন ইসলাম প্রদর্শনীর উদ্বোধন এবং তার সম্মানে নৈশভোজে অংশ নেবেন।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন