সর্বশেষ খবরঃ

বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার :: রাজধানীতে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার ( ২৮ অক্টোবর ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত পুলিশ সদস্যের নাম জানা যায়নি।

বাচ্চু মিয়া বলেন, নিহত ওই পুলিশ সদস্য দৈনিক বাংলা মোড় এলাকায় দায়িত্বরত অবস্থায় বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছিলেন।ফকিরাপুল এলাকা থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল।পুলিশ সদস্য এবং পথচারীরা তাকে নিয়ে আসেন। তার মাথায় আঘাত লেগেছিল। বিকেল সোয়া ৪টায় তাকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।

আজ দুপুরে নয়াপল্টনে বিএনপির সমাবেশ করার কথা ছিল। পুলিশের সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে সেখান থেকে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান