সর্বশেষ খবরঃ

বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি

বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
ছবি সংগৃহীত

মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় রুদ্ধশ্বাস এক লড়াই শেষে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার মিশনে আরও একধাপ এগিয়ে গেল পিএসজি। বায়ার্ন মিউনিখের মাঠে ১-১ গোলে ড্র করেও দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে এগিয়ে থেকে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে লুইস এনরিকের দল। প্রথম লেগের সেই অবিশ্বাস্য ৫-৪ গোলের জয়ই মূলত বুদাপেস্টের টিকিট এনে দিল প্যারিসিয়ানদের।

দ্বিতীয় লেগেও আক্রমণাত্মক শুরু করে ফরাসি জায়ান্টরা। ম্যাচের মাত্র ৩ মিনিটেই এগিয়ে যায় তারা। বাঁ দিক দিয়ে দুরন্ত গতিতে উঠে আসা খভিচা কাভারাতস্কেলিয়া বক্সে থাকা উসমান দেম্বেলের দিকে বল বাড়ান। কোনো ভুল না করে জোরালো শটে জাল কাঁপান ফরাসি ফরোয়ার্ড।

শুরুর সেই গোলেই ব্যবধান আরও কঠিন হয়ে যায় বায়ার্নের জন্য। তবে বায়ার্ন সময়ের সাথে সাথে মাঝমাঠ ও আক্রমণে চাপ বাড়ালেও আগের ম্যাচের মতো ধারালো হয়ে উঠতে পারেনি তারা।

প্রথমার্ধের মাঝামাঝি সময় পেনাল্টির জোরালো দাবি তোলে বায়ার্ন। গোলরক্ষক মাতভেই সাফোনভের দুর্বল পাঞ্চের পর ভিতিনিয়ার ক্লিয়ারেন্স গিয়ে লাগে সতীর্থ জোয়াও নেভেসের হাতে। যদিও বলটি সতীর্থের পা থেকেই আসায় হ্যান্ডবলের সিদ্ধান্ত দেননি রেফারি। এতে ক্ষোভে ফেটে পড়ে স্বাগতিক শিবির।

ম্যাচ যখন প্রায় শেষ, তখন অতিরিক্ত সময়ের ৪র্থ মিনিটে হ্যারি কেইনের গোলে কিছুটা উত্তেজনা ফেরে। বক্সের ভেতরে জায়গা পেয়ে শক্ত শটে গোল করেন ইংল্যান্ড অধিনায়ক। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আরেকটি নাটকীয় প্রত্যাবর্তনের স্বপ্ন পূরণ হয়নি বায়ার্নের।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে মেতে ওঠে পিএসজি শিবির। টানা চাপ,দারুণ আক্রমণ আর ঠান্ডা মাথার ফুটবলে শেষ পর্যন্ত ফাইনালের মঞ্চে জায়গা করে নিল ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা।

৩০ মে বুদাপেস্টে ইউরোপসেরার মুকুটের জন্য মুখোমুখি হবে দুই দল আর্সেনাল ও পিএসজি।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী